সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও কমিটি গঠন

তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও কমিটি গঠন
হালিম সৈকত(কুমিল্লা) "তরুণদের অংশগ্রহণে তারুণ্যের জয়গান" এই শ্লোগানকে বুকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। তারুণ্যের জয়গানে মুখরিত আজকের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারের একটি রেস্টুরেন্টে ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, সংগঠক ও নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ আলী আশরাফ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তাধীকারী রোটা. মহসীন আহম্মেদ, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, সংগঠক ও সমাজকর্মী তৈয়ব আলী, সাবেক মেম্বার রিপন মুন্সী ও দাউদকান্দি আদর্শ পালইট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমএ মামুন সরকার প্রমূখ। নবগঠিত কমিটির সভাপতি রবিউল আউয়াল রানার সভাপতিত্বে, তারুণ্যের আলো'র প্রতিষ্ঠাতা বশির আহম্মেদ ও সংগঠক মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা কথা বলেন, হিলফুল ফুযুল সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, তারুণ্যের আলোর সিনিয়র সভাপতি মহসীন আহম্মেদ, নয়াকান্দি প্রবাসি উন্নয়ন সংস্থার সভাপতি রাসেল হোসেন, তিতাস আলোকিত মানবকল্যাণ সংগঠনের সভাপতি জিয়াউর রহমান, আল আমিন কামিল মাদ্রাসা ব্লাড ব্যাংক চান্দিনার কামাল হোসেন, স্বদিচ্ছার সাইদুল ইসলাম শুভ ও শোলাকান্দির মনির হোসেন প্রমূখ। পরে সংগঠনের প্রধান উপদেষ্টা কবি আলী আশরাফ খান রবিউল আউয়াল রানাকে সভাপতি ও আল আমিনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করেন।
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর