সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৪ অগাস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে

অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব
কুমিল্লার গৌরীপুরে চমৎকার আয়োজনের মধ্য দিয়ে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় গৌরীপুর বাজারের আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ (বাংলা ভার্সন) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) মো. মনিরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মতিন সৈকত-এআইপি।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক এবং সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. শাহআলম; আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম; এ.বি.এম. গোলাম মোস্তফা, সাবেক দুদক কর্মকর্তা; কবি মো. ওয়াহিদুজ্জামান;

অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার; জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আল মামুন; লেখক মোহাম্মদ শাহজামান শুভ; সাংবাদিক হালিম সৈকত; সাংবাদিক তাহসীন তিহামী; শাহ আলম সরকার; কবি আব্দুর রাজ্জাক এবং মোহাম্মদ দ্বীন ইসলাম রাজু প্রমুখ।

এ সময় ইসলামী সংগীত পরিবেশন করে কলরব শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক কামাল।

সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ 'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

পিকে/এসপি
অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব