রবিবার, ১৯ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ১৯ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী

দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী
দাউদকান্দি পৌরসভার একটি এলাকায় টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আরও দুই থেকে চার ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকলে এলাকাটি বন্যার রূপ নিতে পারত।

অনেকের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে এলাকার গুরুত্বপূর্ণ ড. খন্দকার মোশাররফ হোসেন সড়কটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। স্থানীয়দের আশঙ্কা ছিল, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে জনদুর্ভোগ আরও বেড়ে যেতে পারে।

এ অবস্থায় এলাকাবাসী যৌথভাবে দাউদকান্দি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম মুন্সীর সঙ্গে যোগাযোগ করে সমস্যার বিষয়টি অবহিত করেন। জনগণের আহ্বানে দ্রুত সাড়া দিয়ে তিনি নিজ উদ্যোগে প্রায় আড়াইশ ফুট ৮ ইঞ্চি পাইপ স্থাপন এবং সাতজন শ্রমিকের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।

তার এই তাৎক্ষণিক উদ্যোগে জমে থাকা পানি দ্রুত নেমে যেতে শুরু করে এবং এলাকাবাসী জলাবদ্ধতার দুর্ভোগ থেকে অনেকটাই মুক্তি পান। স্থানীয় বাসিন্দারা জানান, সময়মতো এই উদ্যোগ গ্রহণ না করা হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

তারা সাইফুল ইসলাম মুন্সীর জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম মুন্সী বলেন, “আমি রাজনীতি করতে এসেছি মানুষের সেবা করার জন্য, অর্থ উপার্জন করে পার করে দেওয়ার জন্য নয়। বরং আমার ব্যক্তিগত বিভিন্ন আয়ের একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং পছন্দ করি।

এলাকার মানুষের যেকোনো সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকতে চাই। এলাকাবাসীর কাছে আমার একটাই চাওয়া, যদি আমি আরও সুযোগ পাই তাহলে অবশ্যই আরও বেশি কাজ করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন।”

স্থানীয়দের মতে, জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে সাইফুল ইসলাম মুন্সী জনসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পিকে/এসপি
দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী

দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী