শুক্রবার, ২৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ
দাউদকান্দি কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় দাউদকান্দি আইডিয়াল স্কুলের বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ এবং প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর এই স্কুল থেকে ১০ জন ট্যালেন্টপুল এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় দাউদকান্দি আইডিয়াল স্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাউদকান্দি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মোস্তাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রোটারিয়ান মো. শাহীন আহমেদ চৌধুরী।

তিনি বলেন, পরিবার হলো শিক্ষার প্রথম ভিত্তি। পরিবার থেকে নৈতিক শিক্ষার মাধ্যমে একজন আদর্শ মা আদর্শ একেক জন আদর্শ নাগরিক গড়ে তুলতে পারেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তুমি যা হতে চাও স্বতঃস্ফূর্তভাবে মন থেকে সেই কাজটা প্রতিদিন করে যাও। তোমার সেই কাজের গতি যদি কচ্ছপের গতির মতোও হয় তোমার সাফল্য ইনশাল্লাহ আসবেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের শিক্ষা সচিব আব্দুল আল মামুন এবং দাউদকান্দি হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মো. নূরে আলম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দাউদকান্দি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা হালিমা আক্তার সিমা।

অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ, ক্রেস্ট এবং বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ