মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল
কুমিল্লার দাউদকান্দিতে ফ্যাসিবাদ বিরোধী সকল নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা যুবদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৮ জুন) রাত ৯টায় দাউদকান্দি উপজেলা যুবদলের আয়োজনে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দাউদকান্দি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন, কমিল্লা উত্তর জেলা যুবদলনেতা বোরহান উদ্দিন ভূঁইয়া, রোকন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচীব রোমান খন্দকার, পৌর যুবদলনেতা রোমান মিয়াজী, পৌর জাসাসের সদস্য সচিব মুধু সরকার, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য বোরহান উদ্দিনসহ উপজেলা যুবদল, পৌর যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে একটি মহল নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না।

যুবদল সবসময় জনগণের পাশে থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালন করে আসছে। যে কোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল ঐক্যবদ্ধ। জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তির মোকাবিলা করা হবে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর