বুধবার, ২৪ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা

রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
শাহবাজ খান মাশফি, স্টাফ রিপোর্টার  : জেলার কালীগঞ্জ উপজেলার মরহুম সমাজসেবক ডা. মুক্তাজুল হোসেন খান (রাজা মিয়া'র) স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানেও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্ট।

গেল ১৭ ফেব্রুয়ারি, রাজা মিয়া ট্রাস্ট ফুলদীতে এতিম শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে এবং একই সঙ্গে এলাকার অসহায় জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জননেতা আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু।

এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের মহাসচিব মাহফুজ হোসেন খানসহ বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মো. রনি, ভিপি শরীফ, মামুনুর রশিদ, শাহাদাত হোসেন খোকা, আকবর সরকার, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মো. বাবলু, ফরজুল শেখ, অলিউল্লাহ বাচ্চু রাজ, মোন্তাজ উদ্দিন শেখ, ইউসুফ ভুঁইয়া ও জসিম উদ্দিন।

এছাড়া গাজীপুর মিডিয়া সেলের কালীগঞ্জ উপজেলা ভার্চুয়াল টিমের নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে খালেকুজ্জামান বাবলু সবাইকে ঐক্যবদ্ধভাবে সুখী ও সমৃদ্ধশালী কালীগঞ্জ উপজেলা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, পরস্পর দোষারোপ ও হিংসা-বিদ্বেষ পরিহার করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখলে কালীগঞ্জকে সারাদেশে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

এ সময় তিনি গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলুল হক মিলন ঘোষিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। পরে খালেকুজ্জামান বাবলু কালীগঞ্জ উপজেলা ভার্চুয়াল টিম ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

পিকে/এসপি
দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী

দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী