শনিবার, ২১ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২১ মার্চ ২০২৬ ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা

অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা
এস এম শাহ্ জালাল সাইফুল :
অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার বিকেলে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নার সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী সাহিত্য আলোচনা অনুষ্ঠান।

“বাংলার ইতিহাসের আলোয় কথাসাহিত্যে আতা সরকার: তিতুর লেঠেল, আপন লড়াই, পুষ্পকুন্তলা তুমি, সাহসী মানুষের গল্প” শীর্ষক এ আয়োজনে সমকালীন বাংলা কথাসাহিত্যে ইতিহাসচেতনতার নানা দিক গভীরভাবে আলোচিত হয়।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ইতিহাস গবেষক, প্রবন্ধকার ও ব্যাংকার মোহাম্মদ আবদুল মান্নান, শিক্ষাবিদ প্রফেসর আশরাফ আল দীন ও প্রফেসর আহসান সাঈদ, গবেষক শাহ সিদ্দিক,

প্রবন্ধকার ও সাংবাদিক হাসান শরীফ, কথাসাহিত্যিক মণি হায়দার, প্রবন্ধকার বিলু কবির, সাংবাদিক-কবি বজলুর রায়হান, প্রবন্ধকার করিম রেজা, কবি জাকির আবু জাফর, কবি জুনান নাশিত, প্রবন্ধকার অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীন এবং আলোচনার কেন্দ্রে থাকা কথাসাহিত্যিক আতা সরকার।

আলোচকরা আতা সরকারের কথাসাহিত্যে বাংলার ইতিহাস, সমাজবাস্তবতা ও সংগ্রামী মানুষের জীবনচিত্র কীভাবে শিল্পসম্মত রূপ পেয়েছে, তা বিশ্লেষণ করেন। বক্তারা বলেন, ইতিহাসকে কেবল তথ্য হিসেবে নয়, মানবিক বোধ ও সাহসী মানুষের গল্পে রূপান্তর করার দক্ষতাই আতা সরকারের কথাসাহিত্যের প্রধান শক্তি।

অনুষ্ঠানের শুরুতে কবি আল মাহমুদের ‘আমার মাথা’ শীর্ষক কবিতা পাঠের মাধ্যমে স্বাগত সম্ভাষণ জানান অ্যাডর্ন পাবলিকেশনের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসাইন। তাঁর বক্তব্যে প্রকাশনা জগতে গুণগত সাহিত্যচর্চা অব্যাহত রাখার অঙ্গীকারও উচ্চারিত হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের মাঝে লটারির মাধ্যমে আতা সরকারের বইসহ অ্যাডর্ন পাবলিকেশন থেকে প্রকাশিত পাঁচ সেট বই উপহার হিসেবে প্রদান করা হয়। প্রাণবন্ত আলোচনা ও সাহিত্যিক আবহে আয়োজিত এ অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় বিকেল।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান