শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭ এ নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি ২০২৬) শিক্ষার্থী, সামাজিক সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ১১৭ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা উপকমিটির অনুমোদন দেওয়া হয়।

এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অনুমোদিত এই উপকমিটি আসন্ন নির্বাচনে আধুনিক, সময়োপযোগী ও জনসম্পৃক্ত পরিকল্পনার মাধ্যমে প্রচারণা পরিচালনা করবে।

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ক্যাম্পেইন, পেশাজীবী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে ধানের শীর্ষ মার্কার বিজয় নিশ্চিত করাই এই কমিটির মূল লক্ষ্য বলে জানানো হয়।

উপকমিটির নেতৃত্বে রয়েছেন— * আহ্বায়ক: শওকত আজিজ * সমন্বয়ক: আব্দুল্লাহ আল জোবায়ের * সদস্য সচিব: সাইদুল বাসার শোয়েব * মুখপাত্র: এ্যাডভোকেট মোঃ আবির মিনহাজ * মুখপাত্র: ব্যারিস্টার আকিব আকবর চৌধুরী * ⁠সদস্য: আইনজীবী মোঃ জিসান গোলজার 

⁠সদস্য: আইনুন নিশাত * সদস্য: রেজাউল হোসেন অনিক * সদস্য: জামাল হোসেন তুয়েল * সদস্য: মাহমুদা আক্তার লাকি কমিটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ভোটাধিকার হরণের বিরুদ্ধে আন্দোলনরত জনগণ এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে।

সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে ঢাকা-১৭ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সম্ভাব্য নির্বাচনী আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ এ এই বৃহৎ ও বহুমাত্রিক কমিটি গঠনের মধ্য দিয়ে বিএনপি একটি শক্তিশালী ও আধুনিক নির্বাচনী প্রস্তুতির বার্তা দিল।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার