শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপসহীন দৃঢ় অবস্থান তাঁকে জাতীয় এবং বিশ্বরাজনীতিতে গভীর শ্রদ্ধা ও উচ্চাসনে বসিয়েছে।

তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন। দেশ ও জনগণের স্বার্থরক্ষায় তিনি ছিলেন অতন্ত্র প্রহরী ও সর্বদা আপসহীন। ড.মোশাররফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি জনগণের সমর্থন নিয়ে তাঁর স্বপ্ন 'নতুন প্ল্যানে' আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।

ড.মোশাররফ আজ মঙ্গলবার বিকেলে দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব  আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এইসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে দীর্ঘ সময় রাজনৈতিক পথচলার অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বর্ষীয়ান নেতা ড.মোশাররফ।

তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ,ধৈর্য্য ও সততাকে আমাদের- বিশেষ করে এই প্রজন্মের নেতাকর্মীদের গভীরভাবে অনুধাবন করতে হবে,অনুসরণ করতে হবে। দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।

দোয়া মাহফিলের অনুষ্ঠানে দাউদকান্দি পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার ও যুগ্মআহ্বায়ক শাহিন আলম দিপুর নেতৃত্বে প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহন করেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার