শনিবার, ২১ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২১ মার্চ ২০২৬ ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে চট্টগ্রামগামী লেনে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর যাত্রীবাহী বাস উল্টে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন । নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের বানিয়াপাড়া নাসকস্থানে সড়কের চট্টগ্রামগামী লেনে সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে, মোটরসাইকেল ও সিএনজির সাথে সংঘর্ষ ঘটে।

এতে, বাসটি উল্টিয়ে সড়কের উপর পড়ে যায় এবং অগগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় ও আহত ৩০জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজো স্বাস্থ্য কমপ্লেক্সেসহ কুমিল্লা ও ঢাকায় প্রেরন করা হয়েছে৷

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এরশাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ বাসটির আগুন নিভানো হয় এবং বাসের ভিতর থেকে অগ্নিদগ্ধে নিহত ৩ জনসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার এসআই সন্দ্বীপ সাহা বলেন, বাসের অতিরিক্ত গতি ছিলো। হার্ডব্রেকের কারনে উল্টে সড়কের সাথে ঘর্ষনের ফলে অগ্নিকান্ড ঘটতে পারে। মৃতদেহের সনাক্তের কাজ চলছে। আহতরা বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশু, এক নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় হেফাজতে রাখা হয়েছে। পরিচয় সনাক্তে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

নিহতদের একজন শিশু হোসাইন। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। অন্য তিনজনের পরিচয় সনাক্ত করা যায়নি।

দুর্ঘটনায় আহতরা হলেন, মিজানুর রহমান, লোকমান, মো রুবেল, মফিজ, সোফি বেগম, রুবেল, প্রিয়া, শাহজাহান, ফারিয়া, শরিফা, ছমির, মিঠু, প্রিয়তম, আলি, বিশ্বনাথ, মাহবুব আলম, জুম্মান, মো ইসমাইল, সোহেল, হোসেন, মুক্তার, শাহআলম, লিমন, শ্রাবনী, দিপ্তী, মিজানুর রহমান, লোকমান, মো রুবেল, মফিজ, সোফি বেগম, রুবেল প্রমূখ।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান