শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ

গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বিপুলভাবে ধানের শীষে ভোট দিতে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ড.মোশাররফ আজ সোমবার সকালে কুমিল্লা-১ আসনের দাউদকান্দি ঈদগাহ মাঠে এবং দুপুরে মেঘনায় মনোয়ন-পত্র জমা দেবার আগে পৃথক দু'টি মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এইসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ৩টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে এবং একদলীয় প্রহসনের নির্বাচন অনুষ্ঠান হয়েছে। ওইসব ভোটে জনগণের মতামতের কোন প্রতিফলন ঘটেনি। তাই জীবনের শেষ নির্বাচনকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আপনারাও নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন।

গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন। আগামী দিনে আমি আপনাদের পাশে থেকে জনগণের উন্নয়নে কাজ করবো। দোয়া অনুষ্ঠান দু'টিতে দাউদকান্দি ও মেঘনার নানা শ্রেণিপেশার প্রচুরসংখ্যক মানুষ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন।

কুমিল্লা-১ আসনের বিএনপির প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন সকালে দাউদকান্দির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুপুরে মেঘনার  সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার