শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের
হাবিপ্রবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল আহমেদ সরকার ফেসবুকে এক দীর্ঘ লেখায় শহীদ ওসমান হাদীকে হাইস্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

তাঁর মতে, তরুণদের সামনে অনুসরণযোগ্য রোল মডেলের অভাবই সমাজে নানা অনিয়ম ও দুর্নীতির অন্যতম কারণ। অনেক নেতা থাকলেও তাঁদের জীবন থেকে তরুণরা দৈনন্দিন জীবনে গ্রহণযোগ্য উদাহরণ খুব কমই পায়। ফলে তরুণ প্রজন্ম সঠিক দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে।

জুয়েল আহমেদ সরকার লিখেছেন, শহীদ ওসমান হাদী ছিলেন এক অনন্য তরুণ নেতা, যিনি দেশপ্রেম, সততা, সাহসিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ। তিনি জানতেন তাঁর ওপর হামলা হতে পারে, এমনকি প্রাণহানির আশঙ্কাও ছিল নিশ্চিত।

তবুও তিনি পিছপা হননি, বরং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এই আত্মত্যাগ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে এবং তরুণদের সামনে এক বিরল উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে।

তিনি আরও বলেন, ওসমান হাদী ছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিনি কোনো প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে আসেননি। প্রথমে মাদ্রাসায় পড়াশোনা করেন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এই দুই শিক্ষামাধ্যমের অভিজ্ঞতা তাঁকে বাংলাদেশের অধিকাংশ তরুণের বাস্তবতার সাথে যুক্ত করেছে।

তাঁর নির্বাচনী প্রচারণা ছিল জনমানুষের প্রচারণা মানুষের সাথে মিশে যাওয়ার দক্ষতা, দরদ নিয়ে কথা বলার প্রবণতা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নতুন মডেল দাঁড় করানো তাঁকে মানুষের ‘ওসমান হাদী’ বানিয়েছে। এমনকি সাধারণ মানুষ তাঁকে অর্থ দিয়ে নির্বাচনী প্রচারণায় সহায়তা করেছেন, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে বিরল ঘটনা।

বাংলাদেশ ভ্রমণ জুয়েল আহমেদ সরকার উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী শুধু রাজনীতির তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ ছিলেন না। তাঁর ‘ইনকিলাব কালচারাল সেন্টার’-এর কার্যক্রম, সাংস্কৃতিক উদ্যোগ এবং রাজনৈতিক কর্মসূচি তরুণদের সামনে বাংলাদেশপন্থী রাজনীতি ও সংস্কৃতির বাস্তব রূপরেখা তুলে ধরেছে।

৩৬ জুলাইয়ের পর তরুণ সমাজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, তার একটি বাস্তবিক মডেল শহীদ হাদী দেখিয়ে গেছেন। তিনি সৎ ও দেশপ্রেমিক তারুণ্যের মডেল, জনদরদী নেতৃত্বের মডেল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের মডেল হয়ে উঠেছেন।

জুয়েল আহমেদ সরকারের মতে, একজন তরুণ হিসেবে কীভাবে দেশকে ভালোবাসতে হয়, কীভাবে সততায়, সাহসিকতায় ও কর্মনিষ্ঠায় জীবনযাপন করতে হয় এবং সর্বোপরি কীভাবে নিজের জীবন বিলিয়ে দিয়ে ইনসাফভিত্তিক সমাজ গড়ার চেষ্টা করা যায় তার বাস্তব উদাহরণ শহীদ ওসমান হাদী।

তিনি একই সাথে সাহসী, সৎ, রাজনীতি সচেতন, সংস্কৃতি সচেতন এবং প্রবল দেশপ্রেমিক। তাই ওসমান হাদী তরুণদের জন্য শুধু অনুপ্রেরণা নন, বরং বাস্তব জীবনে অনুসরণযোগ্য রোল মডেল। সবশেষে তিনি বলেন, শহীদ ওসমান হাদীকে হাইস্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলে আগামী দিনের তরুণরা সঠিক দিকনির্দেশনা পাবে এবং ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে উদ্যমী হবে।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার