সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেফতার ৭

দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেফতার ৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১টায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জের লক্ষীপুর গ্রামের সড়কের মাথা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।

ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নীল-হলুদ রংয়ের রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপসহ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা। এসময় তাদের সাথে থাকা আরও ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডাকাত চক্রের সর্দার মোঃ সাদ্দাম হোসেনের বসতঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের টামটা গ্রামের মৃত ওয়াদুদ মিয়া ছেলে মোঃ সাদ্দাম হোসেন, কোতয়ালী উপজেলার আলেখারচর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোঃ সুমন, বুড়িচং উপজেলার আলতাব আলীর ছেলে মোঃ দুলাল মিয়া,

ফেনী জেলার সদর উপজেলার রামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে মোঃ সোলেমান রুবেল, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে ফকির আহমেদ আলাউদ্দিন, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরআবাবিল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মামুনুর রশিদ সোহাগ ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের শাহজাহানের ছেলে মোঃ শাহীন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পলাতক ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর