মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি ছাড়া বিকল্প নেই: ড.মারুফ হোসেন

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি ছাড়া বিকল্প নেই: ড.মারুফ হোসেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকা শক্তি হিসেবে বিএনপির কোনো বিকল্প নেই।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশ্ব রোডে মহান বিজয় দিবসে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন৷

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। বিএনপি সেই চেতনার ধারাবাহিকতায় দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে।” ড.খন্দকার মারুফ হোসেন আরো বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছে। বিএনপি জনগণের সেই প্রত্যাশা পূরণে প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চলণায় ও আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপি সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক এম এ ছাত্তার,

উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী ও পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল প্রমূখ৷

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল