অসুস্থ হয়ে পিজি হাসপাতালে চিকিৎসাধীন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান-এর শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
তিন আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতালে) যান এবং তার শারীরিক খোঁজখবর নেন।
একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন তালুকদার ও সুন্দলপুর ইউনিয়নের সাবেক মেম্বার হাজী আব্দুল হাকিমকে দেখতে যান এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন খন্দকার মারুফ।
পিকে/এসপি
এসএম মিজানকে দেখতে হাসপাতালে গেলেন খন্দকার মারুফ হোসেন
- আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৩:৪০:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক