সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দাউদকান্দিতে জামায়াতের ‘রান উইথ বাহলুল’ পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

দাউদকান্দিতে জামায়াতের ‘রান উইথ বাহলুল’ পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘রান উইথ বাহলুল’ শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রায় কয়েক হাজার নেতাকর্মীসহ জামায়াত সমর্থিত জনতার ঢল নামে।

আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকেল৪টায় দাউদকান্দি পৌরসদরের মডেল মসজিদের সামনে থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা মডেল মসজিদ এলাকা থেকে শুরু করে পদযাত্রাটি পৌরসদর বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা প্রদক্ষিণ করে বিশ্বরোডে গিয়ে সমাপ্ত হয়। দীর্ঘ রাস্তাজুড়ে অংশগ্রহণকারীদের ঢল, জনসমাগম ও দাঁড়িপাল্লা স্লোগানে মূখরীত হয় চারিপাশ।

মিছিলে মিছিলে উৎসবে পরিনত হয় সড়ক মহাসড়ক। রান উইথ বাহলুল কর্মসূচিতে পৌর আমির আবুল কাশেম প্রধানীয়ার সভাপতিত্বে পদযাত্রা শেষে মডেল মসজিদ চত্বরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা–১ (দাউদকান্দি-মেঘনা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোখলেসুর রহমান, নায়েবে আমির শরীফ মু. রোকনউদ্দিন, উপজেলা সেক্রেটারি মু. মনিরুজ্জামান, পৌর সেক্রেটারি মাওলানা শাজাহান তালুকদার,

যুব জামায়াতের সভাপতি মিজানুর রহমান আরিফ, সহ-সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, পৌরসভাপতি রেজাউল হক সরকার, সেক্রেটারি কমরেড রোবেল প্রমূখ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর