সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

ডিআইজি পদোন্নতি পেলেন দাউদকান্দির কৃতীসন্তান হাসান বারী নূর

ডিআইজি পদোন্নতি পেলেন দাউদকান্দির কৃতীসন্তান হাসান বারী নূর
"পুলিশের ডিআইজি হলেন কুমিল্লা দাউদকান্দির হাসান বারী নূর। তিনি দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জামালকান্দির সন্তান। এর আগে তিনি অতিরিক্ত ডিআইজি ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মোট ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে এই পদোন্নতি দেয়া হয়। দাউদকান্দির হাসান বারী নূর তাদের একজন। পুলিশ বিভাগে ডিআইজি হাসান একজন সজ্জন, পেশাদার, দক্ষ, জনবান্ধন ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত।

তিনি ২০তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা ২০০১ সালে পুলিশে যোগদান করেন। তারপর তিনি দেশের বিভিন্ন জায়গা বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট সিআইডি, পিবিআই, র‍্যাব, এপিবিএনসহ নানা দায়িত্ব পালন করেছেন।

ডিআইজি হাসান বারী নূর বিদেশের মাটিতেও দেশের হয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কঙ্গো, দারফুর এ শান্তি রক্ষায় কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

পদোন্নতির বিষয়ে হাসান বারী নূর বলেন, পেশাগত এই পদোন্নতি আমার দায়িত্ব পালনে আরো বেশি জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়িয়ে দিয়েছে। তাই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবো।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর