বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

খাদ্য মন্ত্রণালয়ের সচিব হলেন দাউদকান্দির কৃতী সন্তান ফিরোজ সরকার

খাদ্য মন্ত্রণালয়ের সচিব হলেন দাউদকান্দির কৃতী সন্তান ফিরোজ সরকার
শেখ ফরিদ প্রধান:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আলোকিত মানুষ ফিরোজ সরকার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান। কর্মজীবনে, সততা, আদর্শ, কর্মদক্ষতা আর বিচক্ষণতা তাকে নিয়ে গেছে অনেক দুর।

নতুন খাদ্য সচিব মো. ফিরোজ সরকার ইতঃপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ছিলেন। তিনি বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা।

ফিরোজ সরকার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়নের ভবানীপুর গ্রামের সরকার বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।তাঁর বাবা মরহুম আর্শ্বাদ সরকার, মা মরহুমা মমতাজ বেগম। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট।

তিনি মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাঁরা ৩ ভাই সবাই সমাজের আলোকিত মানুষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। বড় ভাই মো: নজরুল ইসলাম (বিএসসি, বিএড) মতলবের নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক ছিলেন।

মেজ ভাই মো: মাজহারুল হক বাবুল এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটান পুলিশের গুলশান বিভাগে কর্মরত আছেন।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান