শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

বঙ্গবন্ধু এনেছে রাজনৈতিক স্বাধীনতা আর তারই কন্যা দিয়েছে অর্থনৈতিক স্বাধীনতা: কুমিল্লা জেলা প্রশাসক 

বঙ্গবন্ধু এনেছে রাজনৈতিক স্বাধীনতা আর তারই কন্যা দিয়েছে অর্থনৈতিক স্বাধীনতা: কুমিল্লা জেলা প্রশাসক 
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, দেশের প্রাচীন জেলা কুমিল্লা। এখানে অনেক গুনী মানুষের জন্ম হয়েছে। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকের মতবিনিময় সভায় জানাতে চাই, আজকে আমরা স্বাধীনতার ৫২ বছর পরে পাকিস্তান থেকে অনেক এগিয়ে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। 

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে রাজনৈতিক স্বাধীনতা এনে দিয়েছিলেন, তারই কন্যা শেখ হাসিনা আমাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছেন। পৃথিবীতে ২১৫টি দেশ রয়েছে। তার মধ্যে ৩৩তম শক্তিশালী দেশ হিসেবে আমরা পারমানবিক চুল্লী স্থাপন করতে পেরেছি। ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকার প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এবং আমরা দাতাদের অর্থায়ন ছাড়াই পদ্মা সেতু করতে পেরেছি। আজকে আর সেদিন নাই, তলাবিহীন ঝুঁড়ি এখন আর বাংলাদেশ নয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর দাউদকান্দি উপজেলায় আগমন উপলক্ষে জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিঁনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে, আমাদেরকে টেকসই উন্নয়ন করতে হবে। মানসম্মত শিক্ষা, চিকিৎসা ও সুশম খাদ্য বাস্তবায়ন করতে হবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে চাই, আর সেটাই হলো স্মাট বাংলাদেশ। 

চতুর্থ শিল্পবিপ্লবের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। দেশে শিল্পায়নকে এগিয়ে নিতে ইকোনোমিক ও হাইটেক্ পার্ক নির্মান করা হচ্ছে। যাতে বিদেশ থেকে কাজ আনতে পারি এবং আমাদের যুব শক্তি বৃদ্ধি পাবে। আমাদের মানষিকতা পরিবর্তন করতে হবে। কর্মমুখী শিক্ষা গ্রহন করতে হবে। তাহলেই আমরা হাইটেক্ পার্ক বাস্তবায়ন করতে পারবো। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে পারবো।

মতবিনিময় সভায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মাদ আলী সুমন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর ভূঁঞা, কৃষি কঅমকর্তা শেখ বিবুল হোসেন, ডা: মো. তৌহিদ আল হাসান, ইউপি চেয়ারম্যান নোমান সরকার, বাসুদেব ঘোষ, সাংবাদিক হাবিবুর রহমান, গোরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, কামরুল হাসান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. খোরশেদ আলম। 
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার