বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী
সারা দেশ ন্যায় দাউদকান্দিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২২ অক্টোবর বুধবার বেলা ১১টায় নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসষ্ট্যান্ডে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, নিরাপদ সড়ক চাই, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবহন সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী, চালক, শ্রমিক, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. সালাউদ্দিন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সুমন সরকার, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: শেলিনা আক্তার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হাজারী

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আলম মোল্লা, পরিবহন নেতা মাহবুব আলমসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, নিরাপদ সড়ক শুধু সরকারের নয়, এটি জনগণেরও দাবি। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। দাউদকান্দি প্রশাসনের পক্ষ থেকে মাসব্যাপী বিশেষ কর্মসূচি নেওয়া হবে। যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে না পারে এবং সড়ক আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্য বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়তে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি, চালক ও পথচারী উভয়ের প্রশিক্ষণ এবং প্রশাসনের সক্রিয় তৎপরতা আরও জোরদার করতে হবে। বক্তব্য শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য র‍্যালী প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি হয়।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান