সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

শিক্ষার মাধ্যমেই বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে: প্রফেসর ডাঃ শামীম

শিক্ষার মাধ্যমেই বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে: প্রফেসর ডাঃ শামীম
শেখ ফরিদ উদ্দিন, ঢাকা: শিক্ষার উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড্যাব ঢাকা মহানগর উত্তর এর সভাপতি অধ্যাপক ডাঃ মাহবুব আহমেদ শামীম বলেছেন, বর্তমানে ইউটিউব, ফেসবুক, টিকটকে ব্লগ করে অনেকেই টাকা রোজগার করছেন কিন্তু এইসবের কোন স্থায়ীত্ব নেই। শিক্ষাই একমাত্র টেকসই মাধ্যম। শিক্ষার মাধ্যমেই বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে।

তিনি গতকাল (২০ অক্টোবর)  রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মাসিক ম্যাগাজিন বিশ্ব বিদ্যালয় পরিক্রমা কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ - ৫ প্রাপ্ত উত্তীর্ন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ শামীম এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে উদ্দেশ্য করে ডাঃ শামীম বলেন- আমাদের দেশের শিক্ষার কারিকুলাম হজবরল অবস্থা। শিক্ষার মান উন্নয়নে নীতিনির্ধারকদের দায়িত্ব নিতে হবে।আমরা যদি সরকারে যাই তাহলে মানসম্মত আধুনিক টেকসই শিক্ষা ব্যবস্থা তৈরী করতে হবে।

ডাঃ শামীম শিক্ষার্থীদের আর-ও বলেন, প্রতিযোগিতার বিশ্বে তোমাদেরকে অবশ্যই পড়াশোনার করে তৈরী হতে হবে। পু্ঁথিগত বিদ্যার পাশাপাশি আনুসাংগিক বিষয়াবলীর উপরও জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই তোমরা জীবনে সফলতা অর্জনে সক্ষম হবে।

ডাঃ শামীম স্বাস্থ্য খাতের উন্নয়নের ব্যাপারেও আলোকপাত করে বলেন, আমাদের দেশে বার্ষিক বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট হয় অপ্রতুল। এ স্বল্প বাজেটে উন্নত শিক্ষা ও স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন সম্ভব নয়। তাই ভবিষ্যতে আমাদের কে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট আরও বাড়াতে হবে। তাহলে আমরা এ দুটি গুরুত্বপূর্ণ খাতে উন্নয়ন করে বাংলাদেশ কে এগিয়ে নেয়া সম্ভব।

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি রাশেদা বেগম হীরার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পরিক্রমার ব্যবস্থাপনা সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষাবিদ এম এ সাজ্জাদ,

ড.এডভোকেট জমিরুল আকতার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আহ্বায়ক কবীর হোসেন, সদস্য সচিব কাজী শওকত হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডাঃ মাহবুব আহমেদ শামীম, মুন্সিগঞ্জ বিএনপির সদস্য মোশাররফ হোসেনসহ কৃতি শিক্ষার্থীরা বক্তব্য দেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর