শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

অনলাইন বিজনেস একটি শক্তিশালী অর্থনৈতিক খাত

অনলাইন বিজনেস একটি শক্তিশালী অর্থনৈতিক খাত
শাহবাজ খান মাশফি, ঢাকা: বর্তমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় অনলাইন বিজনেস একটি শক্তিশালী অর্থনৈতিক খাত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে কিছু অসাধু ব্যক্তির কারণে অনলাইন ব্যবসায় প্রতারণার ঘটনাও মাঝে মাঝে দেখা যায়।

এসব অনিয়ম দূর করে স্বচ্ছ ও নৈতিক অনলাইন ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ।

১৮ অক্টোবর রাজধানীর ডব্লিউবিএ মিলনায়তনে স্মার্ট উদ্যোক্তা ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “অনলাইন বিজনেসের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা, “স্মার্ট বিজনেস ও সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৫” বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামার আফজা লিজা, এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. আনিসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সেলিনা চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ, রাজনৈতিক ও ব্যবসায়ী এস.এম আমানুল্লাহ, টি অ্যান্ড টি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল রানা, এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন উদ্যোক্তা ও গুণীজনের হাতে সম্মাননা পদক তুলে দেন প্রধান অতিথি এম. নাজিম উদ্দিন আল আজাদ।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার