বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

মতলববাসীর সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো: ডাঃ শামীম

মতলববাসীর সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো: ডাঃ শামীম
বিএনপি নেতা ও ড্যাব ঢাকা মহানগরীর সভাপতি প্রফেসর ডাঃ মাহবুব আহমেদ শামীম বলেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মতলবের প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

চাঁদপুর ২ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ শামীমের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর - দক্ষিন) সংসদীয় আসনে দুই মাস ব্যাপী চলমান ফ্রি মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতায় গত শুক্রবার নায়েরগাও উত্তর দক্ষিণ ইউনিয়নে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ৪র্থ ফ্রি মেডিকেল ক্যাম্প।

আধারা উচ্চ বিদ্যালয় মাঠ, উত্তর নায়েরগাও এ অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।

ডাঃ শামীম বলেন, মতলববাসীর উন্নয়নে আমার রয়েছে মেঘা উন্নয়ন পরিকল্পনা। যুব সমাজকে প্রকৃত মানব সম্পদে পরিণত করার জন্য মতলবে মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, কারিগরি কলেজ, কৃষি ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে আমরা মতলবের যুব সমাজকে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবো।

মতলবকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করা হবে ইনশাআল্লাহ। মতলবকে মাদকও সন্ত্রাস মুক্ত করা হবে। মতলবের ব্যাপক উন্নয়ন ও মতলব বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকার সুযোগ করে দেয়ার জন্য ডাঃ শামীম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রাপ্তিতে সর্বোস্তরের জনসমর্থন কামনা করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ক্যাম্পে প্রায় ১০০০ জন নারী-পুরুষকে ফ্রি রোগ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এরকম একটি জনকল্যানমুখী অনুষ্ঠান আয়োজনের জন্য নায়েরগাও বাসীদের প্রতি ডাঃ শামীম আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান