সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দাউদকান্দিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

দাউদকান্দিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক 'দুর্যোগ প্রশমন দিবস-২০২৫' উদযাপন উপলক্ষে দাউদকান্দিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল সারে ১১টায় দাউদকান্দি উপজেলা প্রশমন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দাউদকান্দি পাইলন উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দীন।

মহড়া পরিচালনা করেন দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর এরশাদ হোসাইন। মহড়ায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভানোর কৌশল, অগ্নিকান্ড ভবন থেকে উদ্ধার অভিযান, সড়ক দুর্ঘটনায় গাড়ীর নীচে থাকা আহতকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার কলাকৌশল দেখানো হয়। মহড়ায় উপস্থিত শিক্ষার্থীরা অংশগ্রহন করেন এবং তারা উজ্জীবিত হয়।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর