মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

৩১ দফা জনগণের কাছে সুন্দর ভাবে তুলে ধরতে হবে: ড. খন্দকার মোশাররফ

৩১ দফা জনগণের কাছে সুন্দর ভাবে তুলে ধরতে হবে: ড. খন্দকার মোশাররফ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকালে দাউদকান্দির গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি মোবাইল ফোনে শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন।

উদ্বোধনী ভাষনে ড.খন্দকার মোশারফ হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আধুনিক সংস্করন ৩১ দফা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মেনুফেস্টু হবে এ ৩১ দফা। আমাদের সকলকে ৩১ দফা জনগনের কাছে সুন্দর ভাবে তুলে ধরতে হবে।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিমকোর্টের আইনজীবি ড.খন্দকার মারুফ হোসেন বলেন, এই ৩১ দফা তরুন সমাজের জন্য মেগনা কাটা। তিনি আর-ও বলেন ১২০০ শতাব্দীতে যুক্ত রাজ্যে দেশ পরিচালনার জন্য গঠিত ঐতিহাসিক চার্টার বা সনদ কে মেগনা কাটা বলে।

তিনি জননেতা তারেক রহমানের জনসমক্ষে উপস্থাপিত ৩১ দফাকে আজকের তরুন সমাজের জন্য মেগনা কাটা হিসাবে উল্লেখ করেন। ৩১ দফার উপর নেতা কর্মীদের প্রশ্ন উত্তরের মাধ্যমে অত্যন্ত সুচারুরুপে বিস্তারিত আলোচনা করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বুঝিয়ে দেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জনগন ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করা হলে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে বিএনপি কি কি কর্মসূচী গ্রহণ করবে তা এই ৩১ দফায় উল্লেখ রয়েছে।

এই ৩১ দফা আমরা ভালো ভাবে নিজেরা বুঝতে হবে এবং এখন থেকেই আমাদের প্রতিটা গ্রামে,প্রতিটা বাড়িতে গিয়ে ছোট ছোট গ্রুপ করে সম্মানিত ভোটারদের বুঝাতে হবে বিএনপিকে ভোট দিলে আমরা জনগনের জন্য কি উন্নয়ন করবো। দেশের কল্যানে ৩১দফা বাস্তবায়ন করতে হবে।

এর আগে তিনি গত এক সপ্তাহ যাবত দাউদকান্দি উপজেলার বিভিন্ন বাজার ও জনসমাগম এলাকায় ৩১দফার লিফলেট বিতরন করেন। তিনি আর-ও বলেন দেশ পুনর্ঘঠনে তারেক রহমানই হচ্ছে একমাত্র শক্তি। আর তার কর্ম পদ্ধতি হচ্ছে এই ৩১ দফা। আর ৩১ দফার কৌশলগুলো আপনারাই বাস্তবায়ন করবেন।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল