মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

অটোরিকশা কাল হলো কিশোর ফাহিমের নিথরদেহ মিললো ঝোপে

অটোরিকশা কাল হলো কিশোর ফাহিমের নিথরদেহ মিললো ঝোপে
"১২ বছরের টগবগে কিশোর ফাহিম। এই সময়টা উচ্ছ্বাস, আড্ডা আর পড়ার টেবিলে কাটানোর কথা ছিল তার। কিন্তু পরিবারের হাল ফেরাতে রিকশা হাতে সড়কে নেমেছিল এই কিশোর। সেই রিকশা যেন কাল হলো! প্রতিদিনের মতো রিকশা নিয়ে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি ফাহিম। সবশেষ সড়কের পাশে ঝোপঝাড় থেকে উদ্ধার করা হয়েছে তার গলাকাটা মরদেহ।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর নসরুউদ্দী স্লুইসজগেট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা রিকশাটি পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিতেই গলাকেটে ফাহিমকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ফাহিম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। পরিবারের বরাতে পুলিশ জানায়, দাউদকান্দির একটি ভাড়া বাসায় মা, দুই ভাই ও এক বোনের সঙ্গে বসবাস করতো সে। জীবন-জীবিকা ও পরিবারের খরচ যোগাতে রিকশা চালাতো ফাহিম।

সর্বশেষ বুধবার সকালে সে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়। তবে রাতে আর বাসায় ফেরেনি। রাতভর নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় বাসিন্দারা তার মরদেহ সড়কের পাশে ঝোঁপে পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ফাহিমকে হত্যার পর রিকশা নিয়ে চলে গেছে। তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর