মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

ডাকসু নির্বাচনে ভিপি ও সম্পাদক পদে লড়ছেন দাউদকান্দির তিন শিক্ষার্থী

ডাকসু নির্বাচনে ভিপি ও সম্পাদক পদে লড়ছেন দাউদকান্দির তিন শিক্ষার্থী
আসছে ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দাউদকান্দির তিন শিক্ষার্থী বিভিন্ন পদে লড়ছেন। তারা হলেন সহ-সভাপতি (ভিপি) স্বতন্ত্র পদে জাহিদ হাসান, হল সম্পাদক পদে সুফি আহমেদ ও হাসিব রানা।

জানা যায়, আসন্ন নির্বাচনে মাস্টার্স প্রাণিবিদ্যা বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান ৯ নম্বর ব্যালটে ভিপি (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। অপরদিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে পাঠকক্ষ সম্পাদক পদে সুফি আহমেদ ৬ নম্বর ব্যালটে ও বিজয় একাত্তর হল সংসদে সমাজসেবা সম্পাদক পদে ৪ নম্বর ব্যালটে লড়ছেন হাসিব রানা।

এদিকে দাউদকান্দির মেধাবী শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনে অংশগ্রহনকে ঘিরে তিন প্রার্থীর গ্রামের বাড়ি স্বপাড়া, কেতুন্দী ও সাতাপাড়া গ্রামসহ উপজেলা জুড়ে আলোচনা ও এক ধরনের আমেজ বিরাজ করছে। তাদের বন্ধুমহল, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন, ভোট চাচ্ছে ও প্রার্থীদের লিফলেট ও ফটোকার্ড পোষ্ট করছে।

অনেকেই বলছেন ডাকসু নির্বাচনে অংশগ্রহন করাটাই আমাদের জন্য একধরণের বিজয়ের আনন্দ। আমাদের ছেলেরা মেধা, যোগ্যতা ও সাহসীকতার পরিচয় দিয়েছে।

উপজেলার স্বপাড়া গ্রামের অ্যাডভোকেট মো. নুরুনবী আহমেদ বলেন, আমাদের গ্রামের সন্তান জাহিদ ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন। এটা আমাদের জন্য গর্বের।

সাতাপাড়া গ্রামের মো. কাউছার আলম বলেন, হাসিব রানা আমাদের গ্রামের গৌরব। সে নির্বাচনে অংশগ্রহন করেছে এতেই আমরা আনন্দিত উদ্বেলিত। গ্রামবাসী ও ইউনিয়নবাসী তার জন্য দোয়া করছি।

কাউয়াদি গ্রামের ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বিষয়টি আমাদের জন‍্য গর্বের। গত ডাকসু নির্বাচনে আমাদের দৌলতপুর ইউনিয়নের কৃতিসন্তান আনিসুর রহমান অনিক জিএস প্রার্থী ছিল, এবারও আমাদের ইউনিয়নের সুফি আহমেদ নির্বাচনে লড়বেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর