শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

ছেলেরা সবার দিকেই তাকায়, এটা ওদের অসুখ: মেয়েকে রাভিনা

ছেলেরা সবার দিকেই তাকায়, এটা ওদের অসুখ: মেয়েকে রাভিনা
আদর্শ মা হিসেবে মেয়েকে সবক দিচ্ছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ‘ছেলেরা তাকালেই নিজেকে নায়িকা ভাববার কোনো কারণ নেই। ওরা সবার দিকেই তাকায়। এটা ওদের অসুখ।’ শুনে হেসে কুটিকুটি মেয়ে রাশা।

সম্প্রতি এমনই একটি মজার ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন রাভিনা। যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মা-মেয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরা পড়ে ক্যামেরায়।

নব্বই দশকের লাস্যময়ী অভিনেত্রী রাভিনা। একসময় প্রেমের সম্পর্কে ছিলেন সহ-অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে। তাদের এ সম্পর্ক পরবর্তীতে বাগদান পর্যন্তও গড়ায়। কিন্তু অক্ষয় আবার সম্পর্কে জড়ান টুইঙ্কেল খান্নার সঙ্গে। প্রেমে বড়সড় ধরনের ধোঁকা খান নায়িকা। তাই তো মেয়েকে ছেলেদের ব্যাপারে মজার ছলেই সতর্কবার্তা দিচ্ছেন মা।

শোনা যাচ্ছে, শিগগির বলিউডে অভিষেক ঘটবে রাশার। অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনকে দেখা যাবে তার বিপরীতে। থাকছেন অজয়ও। ছবিটি পরিচালনা করবেন অভিষেক কাপুর।
 
এ বছর ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী জেতেন রাভিনা। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় ভারত সরকার তাকে সম্মানিত করে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত রাভিনা বলেছিলেন, ‘আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। ভারত সরকারকে ধন্যবাদ আমার অবদান, আমার জীবন, আমার আবেগ ও উদ্দেশ্য— সিনেমা এবং শিল্পকলাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে আমার এই পথচলায় দিক নির্দেশনা দিয়েছেন এবং আমার হাতটি ধরেছেন। আমি আমার বাবার কাছে ঋণী।’

এএন/প্রিন্স
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার