সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

ডাকসু নির্বাচনে সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দাউদকান্দির হাসিব রানা

ডাকসু নির্বাচনে সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দাউদকান্দির হাসিব রানা
আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে বিজয় একাত্তর হল ছাত্র সংসদের, সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের শিক্ষার্থী ও দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের কৃতি সন্তান হাসিব রানা।

গতকাল রবিবার (১৭ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় বিজয় একাত্তর হলের প্রধান অফিস সহকারী আরিফুল ইসলাম ও আমিনুল ইসলামের নিকট থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন আহাদ, ইমরান, জিলানী, সিফাত সাদিক ও বায়েজিদ বোস্তামিসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহের পর হাসিব রানা বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি একজন সমাজসেবা সম্পাদক হিসেবে হলের সার্বিক কল্যাণে নিবেদিতভাবে কাজ করবেন। পাশাপাশি দীর্ঘদিনের আইটি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

এর মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং কিংবা অন্যান্য পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করতে পারবেন। বিজয় একাত্তর হলের বিদ্যমান কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের বহুমুখী প্রয়োজন অনুযায়ী আরও কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করবেন। একইসাথে শিক্ষার্থীদের মতামত ও পরামর্শকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর