শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

সিলেটের বিপক্ষে রংপুরের দাপুটে জয়

সিলেটের বিপক্ষে রংপুরের দাপুটে জয়
মাশরাফি বিন মর্তুজার অভাবটা ভালোই বোধ করেছে সিলেট স্ট্রাইকার্স। ১৭০ রানের পুঁজি নিয়েও রংপুর রাইডার্সের সঙ্গে লড়াই করতে পারেনি টেবিল টপাররা।

মিরপুরে আজ (শনিবার) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটকে ৮ উইকেট আর ২ ওভার হাতে রেখে হারিয়েছে রংপুর।

এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধরে ফেলেছে নুরুল হাসান সোহানের দল। রানরেটে পিছিয়ে থাকায় তারা আছে চারে।

১৭১ রানের লক্ষ্যে খেলতে নামা রংপুরকে সহজ জয়ের পথ দেখিয়ে দেন দুই ওপেনার রনি তালুকদার আর নাইম শেখ। ৩৫ বলে ৮ চার আর ৩ ছক্কায় রনি খেলেন ৬৬ রানের বিধ্বংসী ইনিংস। ৩২ বলে ৬ বাউন্ডারিতে ৪৫ করেন নাইম।

এরপর শোয়েব মালিক আর নুরুল হাসান সোহান মিলে বাকি পথটা অনায়াসে পাড়ি দিয়েছেন। শোয়েব ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন, ১৭ বলে ১৭ করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন অধিনায়ক সোহান।

এর আগে রংপুর রাইডার্সের বোলারদের হাত খুলে খেলতে পারছিল না সিলেট স্ট্রাইকার্স। ১০ ওভারে তাদের রান ছিল ১ উইকেটে ৫৫। সেই দলটিই ২০ ওভার শেষে তুলেছে ২ উইকেটে ১৭০ রান!

শেষ ১০ ওভারে রংপুরের বোলারদের তুলোধুনো করে সিলেট তুলেছে ১১৫ রান। যার পুরো কৃতিত্বই দুই ব্যাটার তৌহিদ হৃদয় আর মুশফিকুর রহিমের।

টস হেরে ব্যাট করতে নেমে ধীর সূচনা করে সিলেট। ২২ বলে ১৫ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। জাকির হাসানকে (৭ বলে ৭) তুলে নেন শেখ মেহেদি।

এরপরের সময়টা শুধুই হৃদয় আর মুশফিকের। ৫৭ বলে তারা যোগ করেন ১১১ রান। মুশফিক ৩৫ বলে খেলেন ৫৫ রানের হার না মানা ইনিংস, যে ইনিংসে ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান মিস্টার ডিপেন্ডেবল।

হৃদয় আরও একবার দুর্দান্ত উইলোবাজি দেখিয়েছেন। ৫৭ বলে তিনি করেন অপরাজিত ৮৫, যে ইনিংসটি হৃদয় সাজিয়েছিলেন ১৩ বাউন্ডারি আর ২ ছক্কায়।

এনডি/প্রিন্স
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার