শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

আসন পুর্নবহালের দাবীতে দাউদকান্দিতে খেলাফত মজলিসের মানববন্ধন

আসন পুর্নবহালের দাবীতে দাউদকান্দিতে খেলাফত মজলিসের মানববন্ধন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১ সংসদীয় আসনে দাউদকান্দির সাথে তিতাস উপজেলাকে পুনর্বহাল করার দাবিতে খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্টেশনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি সৈয়দ জাহিদুল ইসলামে পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কুমিল্লা মহানগর সভাপতি ও কুমিল্লা- ১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রর্থী মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও আবু বকর সিদ্দিকী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাও দেলোয়ার হোসেন সাইফী, তিতাস উপজেলা সভাপতি মাও নূরুল ইসলাম সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদের জামাল বলেন, দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা ১ আসন পূর্ব নির্ধারিত থাকলেও সরকার তিতাস উপজেলাকে কুমিল্লা ২ হোমনার সাথে দিয়ে মেঘনা উপজেলাকে কুমিল্লা ১ তথা দাউদকান্দির সাথে দিয়ে দেয়া হয়েছে।

অথচ ভৌগোলিক ভাবে বা যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করলে এটা কোন ভাবেই যথাযথ নয়। এমনকি মেঘনা উপজেলার সাথে দাউদকান্দির কোন সড়ক যোগাযোগই নেই। ভোটার সংখ্যা বিবেচনা করলেও এটি সঠিক সিদ্ধান্ত বলা যায় না।

এমনটি হলে উন্নয়ন ব্যহত হবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়ে যাবে। সুতরাং দেশ ও জনগণের স্বার্থে তিতাস উপজেলাকে কুমিল্লা ১ এ পুনর্বহাল করার দাবি জানাচ্ছি।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়