রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

যুবকরাই আমাদের শক্তি ও বিপ্লবের মহানায়ক: মনিরুজ্জামান বাহলুল

যুবকরাই আমাদের শক্তি ও বিপ্লবের মহানায়ক: মনিরুজ্জামান বাহলুল
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও দাউদকান্দি জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল বলেন, যুবকরা আমাদের শক্তি, বিপ্লবের মহানায়ক ও দেশের চালিকা শক্তি।

'৫২ ভাষা আন্দোলন ও ২৪শের গণঅভ্যুত্থান যুবকরাই সফল করেছিলো। তারা আ'লীগ সরকারের বৈষম্য, জুলুম, নির্যাতন অত্যাচার দেখেছিলো। সময়ের ব্যবধানে যুবকরা জেঁগে উঠেছিলো এবং একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছিলো।

তিনি বলেন, ইতিহাস পড়ে জেনেছি, যুগে যুগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুবকরাই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছিলো। তার উজ্বল উদাহরণ, যুবক সাহাবী হানজালা, যে বাসররাতে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়ে বীরের মতো যুদ্ধ করে শহীদ হয়েছিলেন।

দরিদ্র পরিবারের সন্তান আরেক যুবক সাহাবী সাদ'। যিনি ইসলাম ধর্ম গ্রহনের ৮ মাস পর বিয়ের জন্য বাজার করতে গিয়েছিলেন। যুদ্ধের খবর জানতে পেরে, বিয়ের বাজার ফেলে যুদ্ধে ময়দানে ঝপিয়ে পড়েন। সেখানে বীরের মতো যুদ্ধ করে সে শহীদ হন।

তিনি আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা যুব জামায়াতের উদ্যোগে, উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সভায় উপজেলা যুব জামায়াতের সভাপতি ইঞ্জি: মিজানুর রহমান আরিফের সভাপতিত্বে ও পৌরসভা যুবজামায়াতের সভাপতি রেজাউল হক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম, শ্রমিক কল্যান ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, দাউদকান্দি পৌরসভা জামায়াতের আমীর আবুল কাশেম প্রধানীয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি শাহজাহান তালুকদার, উপজেলা যুবজামায়াতের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন তালুকদার, পৌরসভা যুবজামায়াতের সহ-সভাপতি হাফেজ নেয়ামুল ইসলাম, সেক্রেটারি কমরেড রুবেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ।

তিনি আরো বলেন, আজ বাংলাদেশের যুবকরা আর কোন বিশৃঙ্খল দেখতে চায় না, তারা শান্তি চায়, মুক্তি চায়। মানবতার সমাজ গড়তে হলে ইসলামের বিকল্প নেই। যুবকরা ইসলাম প্রতিষ্ঠায় মাঠে নেমেছে।

সেটা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। যুবকরা কারো কাছে মাথা নত করেনা। তারই উদাহরন আবু সাঈদ, মুগ্ধরা। তারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। আজকে নতুন বাংলাদেশে ষড়যন্ত্র থেমে নেই। যুবকদের প্রস্তুত থাকতে হবে। আর কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি