বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: খন্দকার মারুফ

আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ১৫ বছরের হত্যাকান্ড, নির্যাতন নিপিড়নের পরে এ দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আবুসাঈদ এবং আমাদের এখানকার রিফাত, বাবু, মাহিম, সুলতানসহ হাজার হাজার ভাই ও বোনেরা তাজা রক্ত ঢেলে দিয়ে এই গণঅভ্যুত্থান সফল করেছে।

তিনি বলেন, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। সেদিন ৫ আগস্ট টেলিভিশনের ব্রেকিং নিউজ আসলো, খুনি হাসিনা তার দলবল নিয়ে পালাইছে। তখন সারা বাংলাদেশে একটি স্লোগান ভরে গেছিলো। পালাইছেরে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। খুনি হাসিনা ১ বছর ভারতে পালিয়ে আছে। তার সাঙ্গপাঙ্গ, পেতাত্তারাও পলাতক।

তিনি আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকালে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ সরকার মুক্তির একবছর পূর্তি উপলক্ষে দাউদকান্দি উপজেলা ও পৌরবিএনপির উদ্যোগে গণ মিছিলি শেষে শহীদ রিফাত পার্কে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শোনতে পেড়েছি আজ সারে ৮টার সময় আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আগামী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমরা শোনেছি ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় বেশি নাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। নির্বাচনের মাঠে বৃষ্টির মধ্যে আমরা যে গণজোয়ার দেখতে পেলাম।

এই গণজোয়ার যদি থাকে বিএনপিকে দুই তৃতীয়াংশ আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে কোন অপশক্তি বাধা দিয়ে রাখতে পারবে না।আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের নেতা বীরমুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেশের সর্বউচ্চ পর্যায়ে দেখতে চাই। এই বৃষ্টির মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন। তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি'র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন আহমেদ,

যুগ্মআহ্বায়ক এম এ সাত্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক শওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সালাউদ্দিন সরকার প্রমূখ।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান