শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

আমার রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু, পরিচিত আপনজন ও শুভাকাঙ্ক্ষীগণ আমাকে ক্ষমা করে দিবেন

আমার রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু, পরিচিত আপনজন ও শুভাকাঙ্ক্ষীগণ আমাকে ক্ষমা করে দিবেন
প্রিয় বৃহত্তর দাউদকান্দিবাসী, রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধুমহল, ব্যবসায়িক বন্ধুগণ, আপনজন, আমার গ্রামবাসী, পৌরবাসী, আত্মীয় স্বজন, পরিচিত ও শুভাকাঙ্ক্ষীগণ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন।

আমার এই জীবনে রাজনীতি, জনপ্রতিনিধি, সামাজিক কার্যক্রম ব্যবসা বানিজ্য ও বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের মাঝে আমি বিচরণ করেছি। আমার এই চাল-চলন, কথাবার্তা, কাজে-কর্মে, আচার-আচরনে অনেকেই কষ্ট পেয়ে থাকতে পারেন। আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন।

আমি অসুস্থ, আমার ওপেন হার্ট সার্জারি হবে। কয়েকদিনের মধ্যে হাসপাতালে ভর্তি হবো। আমি অনেকদিন রাজনীতি থেকে দূরে। সে জন্যে অনেকের সাথে দেখা ও কথা হয়না অনেক দিন। আমি জানিনা আপনাদের সাথে দেখা করতে পারবো কিনা। আমার কোন আচরণে আপনারা নূন্যতম কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন।

এই কথাগুলো মরহুম আবদুস সাত্তার ভাই আপনাদের নিকট বলতে চেয়েছিলেন। মৃত্যুর ১০/১২ দিন আগের কথা। আমি বাসা থেকে বের হইছি। সাত্তার ভাই আমাকে ডাক দিয়ে বলেন, নাতি এখানে আয়। আমি চেয়ার টান দিয়ে পাশে গিয়ে বসি। ওনি আমাকে বলে। নাতি অনেক কথা বলেছি। কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিছ।

এটা শোনার সাথে সাথে আমার ভিতরে কামড় মেরে উঠে। আমি ওনাকে বুকে জড়িয়ে ধরি আর বলি। নানা তুমি কী বলো? তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমার কিছু হবেনা, ইনশাআল্লাহ। আমরা সবাই তোমার জন্য দোয়া করিব।

তিনি বললেন, নাতি আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। অনেক মানুষের সাথে চলাফেরা করেছি। আমি সবার কাছে ক্ষমা চাইতে চাই। ফেসবুকে স্টেটাস দিবো। একটা লেখা লেখ। আমি বললাম, নানা আজকে না। যেদিন হাসপাতালে যাবেন সেদিন দিবো। নানা বললেন, ঠিকআছে সুন্দর করে দিতে হবে। আমি ওকে, বলে বিদায় নিয়ে বের হলাম।

এই কয়েকদিন দেখলাম ওনার পরিচিত বিভিন্ন লোকের নিকট ক্ষমা চাচ্ছেন। দোয়া চাচ্ছেন। আহ্ সাত্তার নানা ভাই, আপনি হয়তো আপনার রবের ফায়সালা বুঝতে পেরেছিলেন। মানুষ নাকি তার মৃত্যুর খবর ৪০দিন আগেই জানতে পারে। আপনিও হয়তো জানতে পেরেছিলেন। তাইতো ক্ষমা চাওয়ার আকুলতা ছিলো আপনার।

ওই দিনের পর থেকে আমি আপনাকে বেশি সময় দিতে পারিনি। হঠাৎ শুক্রবার আপনি অসুস্থ হলেন। শোনা মাত্র আপনার জন্য ফেসবুকে দোয়া চেয়ে পোস্ট করি। এর কিছুক্ষণ পর খবর আসে, আপনি এই দুনিয়ার পথ অতিক্রম করেছেন।

নানা ভাই, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার সাথে কত সময় পার করছি। আমার সন্তানরা আপনার জন্য পাগল ছিলো। আজ দুই দিন আপনাকে পাই না। তাই, বাসায় গিয়েও ভালো লাগে না। বাহিরেই বেশি সময় কাটাই। আপনার অনেক স্মৃতি আমার সাথে শেয়ার করতেন।

ভাই, আপনি বড় কষ্ট বহন করে চলতেন। অপেক্ষা করেছিলেন, কষ্টটি কবে লাগব হবে। না বলা, সেই কষ্ট বহন করে চলে গেলেন দুনিয়া থেকে। মহান আল্লাহ আপনাকে ক্ষমা করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন।

শরীফ প্রধান
২০.০৭.২০২৫
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার