বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

বিএনপির গণজোয়ার দেখে মাথা নষ্ট হয়ে গেছে: ড.খন্দকার মারুফ

বিএনপির গণজোয়ার দেখে মাথা নষ্ট হয়ে গেছে:  ড.খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,আজকে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে ফ্যাসিবাদের পেতাত্মারা নৃশংস হামলা চালিয়েছে। আমি এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বুধবার (১৬ জুলাই) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও করুচীপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দাউদকান্দি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ড. মারুফ হোসেন আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা বিএনপির করুণায় এমপি মন্ত্রী হয়ে গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে চলত। আর এখন সেই দলের নেতারা বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর মন্তব্য করছেন। এরা আসলেই অকৃতজ্ঞ একটি দল।

তিনি আরো বলেন, অপর একটি দলের আঞ্চলিক নেতারা সারা বাংলাদেশে একটি আসন ও পাবে না। সেইসব নেতারাও আজ বিএনপির গণজোয়ার দেখে মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারাও আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলে।

এসব অপপ্রচারের দিন শেষ। এই দেশ, এই দেশের মানুষ বিএনপির পক্ষে আছে। তাই অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে জনগণের সাড়া পাওয়া যাবেনা। বক্তব্য শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলকারীরা পৌরবাজার প্রদক্ষিণ করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকার বিশ্বরোড মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে এসে কর্মসূচি শেষ করেন। উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপি'র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,

উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন আহমেদ,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক শওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, মোস্তাক সরকার, সালাউদ্দিন সরকার, পৌরসভা যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামালউদ্দিন মোল্লা প্রমূখ৷

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর