শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

কুমিল্লা-২ হোমনা-মেঘনা আসনে যোগ্য প্রার্থী এপিএস আব্দুল মতিন

কুমিল্লা-২ হোমনা-মেঘনা আসনে যোগ্য প্রার্থী এপিএস আব্দুল মতিন
"আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) নির্বাচনী আসনে বিএনপির একমাত্র যোগ্য প্রার্থী, সাবেক প্রধান মন্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস, সাবেক সচিব জিয়া পরিবারের বিশ্বস্ত আমলা ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।

বিএনপির সদ্য ঘোষিত তিনটি মনোনয়ন মানদণ্ড অনুযায়ী আঃ মতিন খান ই হচ্ছেন সবচেয়ে উপযুক্ত এবং গ্রহণ যোগ্য নেতৃত্বের প্রতিচ্ছবি বলে স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা মনে করেন। তিনটি মনোনয়ন মানদন্ড, ""দেশ ও দলের জন্য ত্যাগ, নিষ্ঠা, সততা এবং আদর্শের প্রতীক, জনগণের কাছে গ্রহণযোগ্য ও আস্থাভাজন।

এই তিনটি গুণে গুণান্বিত এক অনন্য ব্যক্তিত্ব আব্দুল মতিন খান।  তিতাস, হোমনা ও মেঘনা উপজেলায় বিভিন্ন সভা, সমাবেশে, প্রচার প্রচারনা চালিয়ে যেতে দেখা যায় তাকে। নেতা কর্মীরা বলেন, ইন্জিনিয়ার আব্দুল মতিন খান সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস থাকা কালীন তিতাস, হোমনা, মেঘনা, দাউদকান্দির অসংখ্য যুব সমাজের সরকারি বেসরকারি সংস্থায় কর্মসংস্থানে সহযোগিতা করেছেন।

কুমিল্লার উক্ত দুটি নির্বাচনী এলাকার যোগাযোগ, শিক্ষা, প্রশাসনিক এবং অবকাঠামোগত সকল উন্নয়ন কর্মকান্ডে একান্ত ভাবে জড়িত থেকে বছরের পর বছর ধরে দাউদকান্দি, তিতাস, হোমনা ও মেঘনার মাটি এবং মানুষের পাশে থেকেছেন নিরলসভাবে।

বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধান মন্ত্রীর এপিএস থাকার অপরাধে পতিত সৈরাচার আওয়ামীলীগের রোষানলে পড়ে চাকুরী থেকে 
ওএসডি করা,  দূর্নীতির মিথ্যা মামলার আসামী,  কারাবরণসহ বিভিন্ন হয়রানির স্বীকার সাবেক এই আমলা।

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে , দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি পরামর্শে মরহুম এমকে আনোয়ার এর উত্তর সুরী হিসাবে তার নির্বাচনী এলাকায় দলীয় কর্মকান্ড বাস্তবায়নে ব্যপক ভাবে অংশগ্রহনের মাধ্যমে তৃনমুল নেতা কর্মী ও আপামর জন সাধারণের মনের কোঠায় স্থান করে নিয়েছেন তিনি।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে এবং দলের দুঃসময়ে থেকেছেন সম্মুখ সারিতে, কখনো পিছু হটেননি কর্মীদের বিপদে ফেলে ফ্যাসিবাদের ভয়ে। তার বিরুদ্ধে নেই কোনো অপকর্ম বা দুর্নীতির বদনাম। সৈরাচার আওয়ামী লীগের মিথ্যা মামলায় ততকালীন দুদক তাকে সম্পূর্ণ নিরপরাধ ঘোষনা করে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়। যা বিরল ঘটনা বলে অনেকে মনে করেন।

সাবেক এই সচিব ও জিয়া পরিবারের ঘনিষ্ঠ আব্দুল মতিন খান শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি সততার প্রতীক ও গণমানুষের কণ্ঠস্বর। তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে রয়েছে তার নিবিড় সম্পর্ক। দলমত, জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে রয়েছে তার গ্রহণযোগ্যতা।

হোমনা তিতাসের উন্নয়নের রুপকার সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম এম কে আনোয়ার এর হোমনা তিতাসের উন্নয়নে তাঁর স্বপ্ন বাস্তবায়নে এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে মরহুম এমকে আনোয়ার এর উত্তর সুরী হিসাবে একমাত্র সাবেক সচিব ইন্জিনিয়ার আঃ মতিন খান এর পক্ষেই সম্ভব বলে এলাকার সর্বস্তরের জন মানুষের প্রত্যাশা।

বিএনপি নেতা আব্দুল মতিন খান রাজনীতিতে এক বিশ্বস্ততা ও নির্ভরতার প্রতীক হিসেবে জনগনের আস্থা অর্জনে সফল হয়েছেন। নেতা কর্মীরা জানিয়েছেন বিএনপির নেতৃত্বে আগামী দিনের প্রিয় বাংলাদেশ গড়তে প্রয়োজন ইঞ্জিনিয়ার আঃ মতিন খান এর মত নির্ভরযোগ্য, বিচক্ষণ ও যোগ্য মানুষের।

মনোনয়নের যোগ্যতার মাপ কাঠিতে যোগ্য প্রার্থী অত্র আসনের অভিভাবক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা - ২ (হোমনা - মেঘনা) নির্বাচনী আসনে অথবা সরকারের বিবেচনাধীন কুমিল্লা-২ আসনটি সীমানা পূনর্বিন্যাসে যদি (তিতাস ও হোমনা) আসন নির্ধারন হয় আর বিএনপি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানকে মনোনয়ন দেয়।

তিনি উক্ত আসন থেকে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন, এমনটাই প্রত্যাশা করেন এই আসনের সর্বস্তরের জনগণ।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়