শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

দাউদকান্দিতে ধানসিঁড়ি সমাজ কল্যানের উদ্যোগে ময়লার ভাগাড় পরিচ্ছন্নতা অভিযান

দাউদকান্দিতে ধানসিঁড়ি সমাজ কল্যানের উদ্যোগে  ময়লার ভাগাড় পরিচ্ছন্নতা অভিযান
"দাউদকান্দির গৌরীপুরে কালাডুমুর খালের মুখে সৃষ্ট ময়লার ভাগাড় পরিস্কারে, ময়লা উত্তোলন কাজ শুরু করেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ বুধবার (২৫ জুন ২০২৫) বেলা ১১টায় ধানসিঁড়ি সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে উপজেলার গৌরীপুরে খালের উপর ফেলা ময়লা, আবর্জনা আর বর্জ্যের ভাগাড় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ভেকুর মাধ্যমে উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহি কর্মকর্তা মোসাঃ নাঈমা ইসলাম।

ময়লা পরিস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন, পরিবেশবিদ মতিন সৈকত, বোরহান উদ্দীন ভূঁইয়া, প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, পরিবেশকর্মী এসএম মিজান, সমাজকর্মী আসিফ কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলার সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ।

পরিচ্ছন্নতা কার্যক্রমে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হাজারী জানান, ময়লার বাগাড় এবং খালের মুখ বন্ধ নিয়ে স্থানীয় গণমাধ্যম- কর্মীরা অনেকবার লেখালেখি করেছেন। সামাজিক সংগঠন যে উদ্যোগ নিয়েছে এটি ইতিবাচক হোক এই প্রত্যাশা করি। পাশাপাশি সচেতন হতে হবে। ময়লা-আবর্জনা ফেলে খালগুলোকে যেন ভরাট ও দখল করে না ফেলে।

ধানসিঁড়ি সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, খালের মুখে ময়লা আবর্জনার ভাগাড়, এতে খালের মুখ বন্ধ হয়ে অনেক কৃষি জমি অনাবাদি পড়ে থাকে, অন্যদিকে ময়লার দূর্গন্ধে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সংগঠনের সকল সদস্যদের নিয়ে খালের মুখের ময়লাসহ সড়ক মহাসড়কের পাশের ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যোগ নিয়েছি।

পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত বলেন, শুধু পরিচ্ছন্ন অভিযান চালালেই চলবে না, খালটি পুনরুদ্ধার, খনন করে যদি পূর্বের রূপে ফিরিয়ে নেওয়া হয় তাহলেই গৌরীপুর তথা দাউদকান্দির দক্ষিনাঞ্চলের কৃষকদের আকাঙ্ক্ষা পূরণ হবে।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার