শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

ডেঙ্গুর হটস্পট দাউদকান্দিতে জামায়াতের উদ্যোগে মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গুর হটস্পট দাউদকান্দিতে জামায়াতের উদ্যোগে মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৌরসদরের ৫ ও ৬ নং ওয়ার্ডে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় মশক নিধন স্প্রে করা হয়েছে।

আজ বুধবার (২৫ জুন ২০২৫) দাউদকান্দি পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শাহজাহান তালুকদারেরন তত্ত্বাবধানে এ কর্মসূচির উদ্ধোধন করা হয়।

পৌরসদরের বিভিন্ন অলি-গলি সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী পরিষ্ঠান সহ বাজারের অলিগলিতে ম্যানহলের ভিতরে মশামারা মেশিন দিয়ে স্প্রে এবং ধুয়া স্প্রে করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌরসভার আমীর মাওলানা আবুল কাশেম প্রধানিয়া, সেক্রেটারি মাওলানা মো: শাহ জাহান তালুকদার, সহকারি সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, বায়তুল মাল সম্পাদক মোঃ বিল্লাল মিয়াজী,

যুব বিভাগ সভাপতি মোঃ রেজাউল হক সরকার, যুব বিভাগ সেক্রেটারি তৌফিক রুবেল, সাবেক কৃষি কর্মকর্তা আবু তাহের মোল্লা,নজামায়াতের পৌরসভার রুকন জসিমউদদীন মাহমুদ, মোঃ শুকুর আলী, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা মতিউর রহমান

আল নূর জামে মসজিদের খতিব শাইখ নূরুল ইসলাম সালেহী, দাউদকান্দি হাইস্কুলের সহকারি শিক্ষক মাওলানা আব্দুর রশিদ, মোঃ মহি উদ্দীন প্রমুখ।

পৌর জামায়তের সেক্রেটারি মাওলানা শাহজাহান তালুকদার বলেন, যখন দেখলাম চারদিকে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে,প্রায় ৬জন লোক দাউদকান্দি পৌরসভায় মারা গিয়েছে তখনই মনে হলো আমাদের কিছু করা দরকার।তারই ধারবাহিকতায় আজকের এই কার্যক্রম।

তবে আমাদের সাথে সাথে সকল দল-মত থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যদি মহামারী ডেঙ্গুকে মোকাবেলা করতো তাহলে এটা আরো আগেই এর প্রাদুর্ভাব কমানো যেতো। এছাড়াও আমাদের দেখায়,দাউদকান্দি পৌরসভা প্রশাসনও সর্বোচ্চ আন্তরিকতার সহিত কাজ করছে।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি