শনিবার, ০১ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০১ অগাস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড প্রদান

বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড প্রদান
বাবা শব্দটি প্রত্যেক মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অতি আদরের, মায়া-মমতা ও ভালোবাসার এক বিশাল উচ্চারণ। গল্প, কবিতা কিংবা ধর্মীয় পুস্তিকায় বাবাকে নানাভাবে তুলে ধরা হয়েছে, করা হয়েছে বিশেষ ভাবে সম্মানিত। বাবা'কে স্থান দেয়া হয়েছে সন্তানের পথ প্রদর্শনকারী হিসেবে।

প্রতিটি সন্তানের উচিত পিতা -মাতার খেদমত করা। পিতা-মাতার সেবায় নিজেকে নিবেদিত করতে পারলে দেশ থেকে দূর হবে হানাহানি, অন্যায়-অনাচার, দূর্নীতি সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড।

গেল ১৬ জুন, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য, শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনিসুজ্জামান এসব কথা বলেন।

বাংলার বীর ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ কামাল উদ্দিন আহম্মদ,

দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ, মনোহরদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, সহযোগী অধ্যাপক মাসুদ আল শামসুদ্দোহা, বিএলডিপি’র প্রেসিডিয়াম সদস্য এস. এম আমানউল্লাহ, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ রাজিউন সালমা লাবনী।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে সব বাবা মায়ের প্রতি সমাজের সর্বস্তরের মানুষকে স্ব-স্ব অবস্থান থেকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোথাও কোন বাবা-মায়ের সেবায় অযত্ন অবহেলা না হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত বাবার হাতে পদক তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ডঃ আনিসুজ্জামান। এ বছর গাজীপুরের কালীগঞ্জের ফুলদী নিবাসী, ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার খান বাহাদুর মেজবাহ উদ্দিন আহমেদ খানের (আব্দু মিয়া) জেষ্ঠ পুত্র জমিদার ডাঃ মুক্তাজুল হোসেন খান রাজা মিয়া মরণোত্তর "আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড" প্রাপ্ত হন।

তাঁর পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতি শাহবাজ খান মাশফি। এ বছর আরো কয়েকজন বাবাকে "আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড" প্রদানের মধ্য দিয়ে বাবাদের বিশেষ সম্মানিত করা হয়।

পিকে/এসপি
ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ

ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ