মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানকে কারণ দর্শানোর নোটিশ

গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানকে কারণ দর্শানোর নোটিশ
দাউদকান্দি উপজেলা বিএনপির গোয়ালমারী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

গেল ১৮ মে ২০২৫ তারিখে উপজেলা বিএনপির সদস্য সচীব ভিপি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পেইডে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

কারণ দর্শানোর নোটিশটি হুবহুব তুলে ধরা হলো। মিজানুর রহমান, আহ্বায়ক, গোয়ালমারী ইউনিয়ন বিএনপি, দাউদকান্দি, কুমিল্লা। আপনি সম্প্রতি গোয়ালমারী গ্রামে দলিল করে ৪ টি বাড়ির সাধারণ জনগণকে সমাজ ছাড়া করেছেন ।
এছাড়াও গোয়ালমারী বাজারে একটি ব্যাবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করে মালিককে লাঞ্ছিতের ঘটনা ঘটিয়েছেন। আপনার এহেন কর্মকান্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। এমন আচরণ সমাজের প্রচলিত নিয়ম-কানুন, ভদ্রতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনোক্রমেই এই ধরনের কর্মকান্ড সমর্থন করে না এবং গ্রহণযোগ্য নয় । উপরোক্ত বিষয়টি আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে মো. মিজানুর রহমান বলেন, আমাকে দল থেকে কারণ দর্শানোর নোটি দিয়েছে। দুই দিন আগে আমাদের সদস্য সচীবের নিকট জবাব দিয়েছি।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচীব ভিপি জাহাঙ্গীর আলম-এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম। সে জবাব দিয়েছে। আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিবো।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর