শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

অসহায় দুই রোগীকে তারেক রহমানের চিকিৎসা সহায়তা প্রদান

অসহায় দুই রোগীকে তারেক রহমানের চিকিৎসা সহায়তা প্রদান
"নাটোরের দুই জন গুরুতর অসুস্থ ও অসহায় রোগীর সহায়তায় হাত বাড়িয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের কর্ণধার তারেক রহমান।

বুধবার সকালে তারেক রহমানের নির্দেশে তার পক্ষে চিকিৎসাধীন ঐ দুই ব্যক্তির হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা ও নাটোর জেলা বিএনপির সদস্য মোঃ আবুল কাশেম।

উল্লেখ্য, নাটোর জেলার নলডাঙ্গা থানার, পিপরুল ছান্দাবাড়ী গ্রামের বাবু মন্ডলের স্ত্রী মোসাঃ পারভীন গত সপ্তাহে নিজ বসত ঘরে ঘুমন্ত অবস্থায় মারাত্মক অগ্নিদগ্ধ হন।

মুলতঃ ঘরে আগুন লাগলে তিনি জমি বিক্রির টাকা রক্ষা করতে গিয়েই অগ্নি দগ্ধ হয়ে বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক ইন্সটিটিউটের আইসিইউ'র ১৫ নম্বর বেডে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন।

তার সুচিকিৎসা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নগদ পঞ্চাশ হাজার টাকা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ নাসির উদ্দিনের উপস্থিতিতে পারভীনের স্বামীর হাতে তুলে দেন মোঃ আবুল কাশেম।

অপর এক দূর্ঘটনায় একই জেলার ফতেঙ্গা পাড়া গ্রামের ইসহাক আলী খাঁ'র ছেলে মোঃ ইব্রাহীম খাঁ পঙ্গু হয়ে ঢাকা পিজি হাসপাতালের ডি ব্লকের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। তাকেও তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। উভয়ের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেয়ার সময় সংগঠনের উপদেষ্টা মোঃ আবুল কাশেম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

মোঃ আবুল কাশেম জানান দগ্ধ পারভীনের গৃহ নির্মাণেও পাশে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ন আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, নাটোর জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য ফরহাদ কাজী, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা মামুনুর রশিদ প্রমুখ।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়