শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

নাটোরে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পাশে দাঁড়ালেন আমরা বিএনপি পরিবার

নাটোরে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পাশে দাঁড়ালেন আমরা বিএনপি পরিবার
 নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে উচ্ছেদকৃত ভূমিহীন অসহায়, ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

দীর্ঘ ২৫ বছর ধরে বসবাসরত আদিবাসীদের বসতভিটা থেকে গত ২৩ এপ্রিল, যথাযথ আইনি নির্দেশনা অনুসরণ না করে আকস্মিক উচ্ছেদ করা হয়। এতে আদিবাসী পরিবারের সদস্যরা বাস্তুভিটা হারা হয়ে খোলা আকাশের নিচে দূর্বিসহ মানবেতর জীবন যাপন শুরু করেন।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর তা মানবিক নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষণিক আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, নাটোর জেলার কৃতি সন্তান ও জেলা বিএনপি'র সদস্য, দানবীর ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আবুল কাশেমকে আদিবাসী ঐসব পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

দ্রুত অসহায় ও মানবেতর জীবনযাপন করা আদিবাসী পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের ঐ নির্দেশনা ২৪ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে মোঃ আবুল কাশেম ব্যবস্থা গ্রহণ করেন।

নির্দেশনা বাস্তবায়নে গুরুদাসপুর ও পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলা বিএনপি'র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং আবুল কাশেমের নির্দেশনা মোতাবেক তাদের সহায়তায় সম্ভাব্য সব রকমের পদক্ষেপ গ্রহণ করেন এবং এসময় তারা তারেক রহমানের সহমর্মিতার বার্তাও আদিবাসী পরিবারের কাছে পৌঁছে দেন।

৩০ এপ্রিল পর্যন্ত আদিবাসী পরিবারের খাবারসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা করার পাশাপাশি আমরা বিএনপি পরিবার একই স্থানে তাদের থাকার উপযোগী গৃহ নির্মাণ সম্পন্ন করে ৩০ এপ্রিল বিকেলে তাদের কাছে ঐ ঘর হস্তান্তর করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্রতি সহানুভূতি জানান এবং স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি মো: আবুল কাশেমের মুঠো ফোনে কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি সকল সহযোগিতা নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতির কথা আবুল কাশেমের নিকট ব্যক্ত করেন।

সহযোগিতাকালে আরো উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান (বেলাল), সাবেক সহ-সভাপতি মোঃ রবিউল করিম, জোনাইল ইউনিয়ন যুবদলে সভাপতি আব্দুস সালাম ফকির, বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহন আলী প্রমুখ।

উল্লেখ্য, আমরা বিএনপি পরিবারের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এরআগেও নাটোরে একাধিক সমাজ ও জন কল্যাণমূলক কাজ সংগঠনের উপদেষ্টা মোঃ আবুল কাশেম দ্রুততার সাথে বাস্তবায়ন করেছেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার