শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতি প্রায় ২১ লাখ টাকাসহ মালামাল লুট | পিকাপসহ লুন্ঠিত মালামাল উদ্ধার

দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতি প্রায় ২১ লাখ টাকাসহ মালামাল লুট | পিকাপসহ লুন্ঠিত মালামাল উদ্ধার
কুমিল্লার দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় প্রায় ২১ লাখ টাকা লুটসহ কম্পানী থেকে এ্যালমুনিয়াম ভর্তি পিকাপ নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । লুট হওয়া মালামালসহ মিনি পিকাপ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

এই ঘটনায় কম্পানীর সহাকারী হিসাব রক্ষক রিফাত একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির সুন্দলপুর মডেল ইউনিয়নের ছোটমোহাম্মদপুর নামকস্থানে মহাসড়কের পাশেই চায়না হোং লিয়ান ইন্ডাস্ট্রিজ বিডি লি:অবস্থিত।

বৃহস্পতিবার গভীর রাতে ৮/১০জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দেয়াল টপকিয়ে ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করে এবং সেখানে থাকা প্রহরীসহ কর্মকর্তা কর্মচারীদের হাত পা বেধে কক্ষে আটকে রাখে।

এসময় চাইনিজ নাগরিক লো খান সু থেকে হোয়াইট গোল্ডের এক বরি ওজনের একটি চেইন যার মূল্য অনুমান ২,১০,০০০ টাকা এবং নগদ ২০,০০০, ফ্যাক্টরীর মার্কেটিং অসিার রবির সাথে থাকা মাল ক্রয়ের অতিরিক্ত ৪,১৬,৭০০, কর্মী ইয়াছিন এর সাথে থাকা ৩,২০০টাকাসহ মানিব্যাগ নিয়ে নেয়।

তারপর একাউন্টস্ রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করিয়া ঐ রুমে থাকা চেয়ার, টেবিল, ড্রয়ার ভাংচুর করে এবং কক্ষে থাকা একটি লোহার লকার তুলে নিয়ে যায়। যাহাতে নগদ ১৭,০০,০০০ টাকা ছিলো এবং সেখানে থাকা ফ্যাক্টরীর প্রায় ২৭০০ কেজি এ্যালমুনিয়াম ভর্তি মিনি ট্রাকের ড্রাইভার ও হেলফারকে জিম্মি করে মহাসড়কে উঠে ঢাকার দিকে চলে যায়।

ডাকাতদল চলে যাওয়ার পর, জাতীয় জরুরী সেবা “৯৯৯” এ কল করিলে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে নারায়নগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় হইতে লুন্ঠিত মিনি ট্রাক, নং-ঢাকা মেট্রো-ন-১১-৯২৫৯, মালামালসহ উদ্ধার করে দাউদকান্দি থানায় নিয়ে আসে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অভিযান চালিয়ে লুন্ডিত মালামালসহ পিকাপ উদ্ধার করি। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়