মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

দাউদকান্দিতে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

দাউদকান্দিতে মাদরাসার  শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ
"দাউদকান্দি মদিনাতুল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম কর্তৃক ওই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আজ রবিবার (২০ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় মাদরাসার মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মজিবুর রহমান, রুহুল আমিন, প্রভাসক সুরাইয়া রহমান, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম চৌধুরী, মফিজ উদ্দীন আহাম্মদ, হালিমা খাতুন, আবুবকর সিদ্দিক, শিক্ষার্থী ফয়সাল শিকদার, ফয়সাল আমির, ইব্রাহিম আহমেদ রাতুল, সাদিয়া আক্তার, রিয়া মনি ও মিমমুসা।

এসময় বক্তারা বলেন, মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসহ নানান অপকর্মের প্রমান পাওয়ায় ৫ আগস্ট পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ তাকে মাদরাসা থেকে বিতারিত করে। এর কারনে, সে ক্ষিপ্ত হয়ে মাদরাসার শিক্ষক, ছাত্র ও অভিভাবকসহ ১১জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন যা ভিত্তিহীন। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, মামলার ঘটনায় শিক্ষকরা থানায় আসছিলো। মামলাটি পিবিআই তদন্ত করছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, মামলার ঘটনায় শিক্ষকরা আমার নিকট আসছিলো। আমরা সকল ধরনের সহযোগিতার কথা বলেছি। কেউ যেন মিথ্যা তথ্যের ভিত্তিতে হয়রানির শিকার না হয়। সে বিষয়টি আমরা দেখবো।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল