শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

নকলের দায়ে দাউদকান্দিতে দুই এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

নকলের দায়ে দাউদকান্দিতে দুই এসএসসি পরীক্ষার্থী বহিস্কার
"চলমান এসএসসি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে দাউদকান্দিতে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সাব-কেন্দ্র ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে বেলা ১২টাং পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম।

এসময় এক শিক্ষার্থীর সাথে নকল পাওয়ায় তাৎক্ষনিক বহিস্কার করা হয়। একই হলে আরেকজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ও বিজ্ঞান বিভাগের রিয়া সরকার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার কেন্দ্রে নকলের দায়ে দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আমরা নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিতে কঠোর অবস্থানে আছি। ইতিমধ্যে কেন্দ্র সচিব প্রত্যাহারসহ অনেক শিক্ষককে ডিউটি থেকে বাদ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ ইলিয়টগঞ্জ পরীক্ষার কেন্দ্রে যাই। সেখানে এক পরীক্ষার্থীর সাথে নকল পাওয়ায় বহিস্কার করি এবং আরেক শিক্ষার্থীকে নকলের দায়ে বহিস্কার করা হয়। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নীতে আমরা সব ধরনের প্রস্তুতী নিয়েছি।

পরিদর্শন টিম বাড়িয়েছি। বোর্ড থেকে বিভিন্ন টিম কেন্দ্র পরিদর্শন করছে। কেউ অসৎ উপায় অবলম্বন করলেই বহিস্কার করা হবে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়