শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

অসহায় মানুষের মাঝে অ্যাকাউন্টেন্স ক্লাবের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় মানুষের মাঝে অ্যাকাউন্টেন্স ক্লাবের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রতিষ্ঠা লগ্ন থেকে দি অ্যাকাউন্টেন্স ক্লাব, ইউকে জলবায়ু ও পরিবেশ রক্ষা এবং মানব কল্যাণে বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনটি বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

আর সেই লক্ষ্যেই এবার পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত রাজধানীর উত্তরা, গাজীপুরের টঙ্গী ও কালীগঞ্জে শতাধিক দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে বিতরণ করে ঈদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এসব সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, দু' রকমের সেমাই, চিনি, মসলা, তেল, আলু, লবণ ইত্যাদি।

ঈদের আগে ২৭, ২৮ ও ৩০ মার্চ অসহায় মেহনতি মানুষের হাতে এসব ঈদ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। ২৭, ২৮ উত্তরা ও টঙ্গী এলাকায় এবং ৩০ মার্চ, রবিবার কালীগঞ্জের ফুলদীতে এক দোয়া ও ইফতার মাহফিলে ঈদ খাদ্য সামগ্রী তুলে দেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি।

এসময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও রাজা মিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান, বিএনপি নেতা আবু নাঈম, বাবলু, আবুল, বাচ্চুসহ ওয়ার্ড বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত জনগণ।

ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি দি অ্যাকাউন্টেন্স ক্লাবের মহতী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসে থেকেও মাতৃভূমির প্রতি নাড়ির টান, সত্যি প্রশংসার দাবি রাখে।

এসময় তিনি স়ংগঠনের কর্তাব্যক্তিদের আরো বেশি বেশি এই ধরনের সামাজিক কাজে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রচুর অর্থ ব্যয় করেও এত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ সম্ভব হতো না। যদি সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে দায়িত্ব পালন না করতো।

এসময় তিনি সুবিধা বঞ্চিতদের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করায় আবেগ আপ্লুত কন্ঠে বলেন, এই আয়োজন ধনীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। পরে ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশীর পার্থিব কল্যাণ, মঙ্গল ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দি অ্যাকাউন্টেন্স ক্লাবের মহতী এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগি হিসেবে কাজ করে মেট্রোপলিটন প্রেসক্লাব, ঢাকা ও রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্ট, কালীগঞ্জ।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার