মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায়: কাদের গণি চৌধুরী

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায়: কাদের গণি চৌধুরী
"বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে'র ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন বলেছেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায়, নানান অনিয়ম ও দুর্নীতির কারণে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার- জেইউসি'র কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে।

আগামী তিন দিনের মধ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি ঘোষণা করা হবে। তিনি বলেন, সংগঠনকে গতিশীল করতে সংগঠনের সদস্য সকল সাংবাদিকদের মধ্যকার ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হলে পতিত সরকারের দোসররা সুযোগ নেবে।

রোববার (৬ এপ্রিল) বিকেল ৩ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘোষণা দেন। প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, নতজানু ও দলকানা সাংবাদিকদের কারণে দেশ পিছিয়ে গেছে, উত্থান ঘটেছে ফ্যাসিবাদের।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ আজ সুদূর পরাহত। ফলে সাংবাদিকতার আত্মিক মৃত্যু ঘটেছে। পতিত হাসিনার লালিত মিডিয়ার কারণে দেশের মানুষ সঠিক ও নির্ভুল সংবাদ থেকে বহুদূর পিছিয়েছে। তিনি বলেন এখন সময় এসেছে বাস্তবতা ও সত্যের লালন এবং ফ্যাসিবাদের আগ্রাসন রুখতে।

এ ব্যাপারে সকলের সম্মিলিত প্রয়াসে ও সাংবাদিকদের দৃঢ় ঐক্যের কোন বিকল্প নেই। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক মো: কামাল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়নের জরুরি সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সহ সভাপতি এমআর মাহবুব, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানীসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক এসএম জাফর। উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিনিয়র সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, শামসুল হক শারেক, ইবনে আমিন সহ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্যবৃন্দ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর