শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

দাউদকান্দিতে গভীর রাতের আগুনে সাঈদের ‘স্বপ্ন’ পুড়ে ছাই

দাউদকান্দিতে গভীর রাতের আগুনে সাঈদের ‘স্বপ্ন’ পুড়ে ছাই
"মাত্র ১৫ দিন পর ঈদুল ফিতর এজন্য বিভিন্ন জায়গা থেকে ধার-দেনা করে প্রায় ৫ লাখ টাকা জমিয়ে দোকানের মালামাল কিনেছিলেন আবু সাঈদ। রোজার মাস শেষে যা আয় হবে তা দিয়ে কেনাকাটা হবে পরিবারের জন্য জামা কাপড় সহ ঈদের খরচ। সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার রাত তিনটার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামে ভয়াবহ আগুনে শুধু আবু সাঈদ এর দোকানই পুড়েনি, সঙ্গে ছাই হয়েছে পরিবার ও ছেলে মেয়েদের ঈদের আনন্দস্বপ্ন। আবু সাঈদ উপজেলার উত্তর পেন্নাই গ্রামের রফিক মিয়ার ছেলে।

রবিবার, (১৬ মার্চ) সকাল ১১ টায় ঘটনাস্থলে সরজমিনে গিয়ে দেখা যায়,পুড়ে ছাই হওয়া নিজের দোকানের দিকে অনেকটা বিমুর্ষ হয়ে তাকিয়ে আছেন আবু সাঈদ। আগুন লাগার সেই মুদি দোকানের দুটি ফ্রিজসহ মুদি ও কনফেকশনারী মালামাল গুলো পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় রাজীব হোসেন জয় জানান, গভীর রাতে হঠাৎ করে আগুন আগুন শব্দ শুনতে পাই। এসে দেখি দাউ দাউ করে দোকানটা জ্বলছে। গ্রামবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও কাঠ ও টিনের তৈরি দোকানটিতে আগুন নিভাতে ব্যর্থ হই। কি কারণে আগুন লেগেছে কেউ বলতে পারেনা। ফায়ার সার্ভিস গ্রামে গাড়ি নিয়ে ঢুকতে পারবে না এজন্য সাফায়ার সার্ভিস কে কেউ ফোন করেনি।

মুদি ব্যবসায়ী আবু সাঈদ জানান,আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। আল্লাহ আমাকে কি শাস্তি দিলেন, ঈদের আগে ধার দেনা করে পাঁচ লাখ টাকার মালামাল উঠিয়েছি। সবকিছু পুড়ে ছাই। আমার স্বপ্নও শেষ হয়ে গেল।

পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে এখন আমি কিভাবে সংসার চালাবো। আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত আবু সাঈদের স্বপ্নও যেন এখন ধূসর!

দাউদকান্দি ফায়ার সার্ভিস ষ্টেশনের ইন্সপেক্টর এরশাদ হোসাইন বলেন, একটি দোকান পুড়ে ছাই হয়ে গেল, আমরা একটু খবরও পেলাম না। খবর পেলে অবশ্যই আগুন নেভানোর চেষ্টা করতাম।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার