সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দাউদকান্দিতে ডিবির অভিযান বিপুল অস্ত্র উদ্ধারসহ ডাকাত দলের দুই সদস্য আটক

দাউদকান্দিতে ডিবির অভিযান বিপুল অস্ত্র উদ্ধারসহ ডাকাত দলের দুই সদস্য আটক
"কুমিল্লার দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় দাউদকান্দির বিশ্বরোড এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের ডাকাতি প্রতিরোধ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন দাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর চরচারুয়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো. মামুন (৩৭) ও চট্টগ্রামের ডবলমুড়িং থানার মৃত আলী আকবরের ছেলে মো. আরিফ (৩১)।

আজ মঙ্গলবার (১১ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় মামুন দাউদকান্দির মোহন পাম্প এলাকায় অবস্থান করছে।

পরে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে মামুন জানায়, তার বাড়ির বারান্দায় একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলিসহ, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ গুলি রয়েছে। ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

মামুনের স্বীকারোক্তি অনুযায়ী, পরে গৌরীপুর বাজার থেকে তার ভাগিনা মো. আরিফ (৩১)-কে গ্রেফতার করা হয়। আরিফের ভাড়া বাসা থেকে আরও একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মামুনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ চারটি মামলা রয়েছে। সে রোড ডাকাতি দলের সক্রিয় সদস্য ও আরিফ নৌযান ডাকাতির সঙ্গে জড়িত ছিলো।

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানঁ বলেন, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে এই দল একাধিক ডাকাতি ও সহিংস অপরাধের সঙ্গে জড়িত ছিল। জেলায় আমরা ১০ টি টিম সমন্বয় করে কাজ করছি। অপরাধ দমনে আমরা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছি।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর