মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে বাঙ্গির বাম্পার ফলন কাঙ্ক্ষিত মূল্য পেয়ে উচ্ছ্বাসিত কৃষক

দাউদকান্দিতে বাঙ্গির বাম্পার ফলন  কাঙ্ক্ষিত মূল্য পেয়ে উচ্ছ্বাসিত কৃষক
"অনুকূল আবহাওয়া, পোকামাকড় ও রোগ বালাই কম ও স্থানীয় জাতের বীজ ও জৈব সার ব্যবহারের ফলে গাছ ও লতাগুলো বেশ মোটা তাজা হয়েছে। যারফলে, অন্য কয়েক বছরের তুলনায় ফলন হয়েছে ভালো। বাঙ্গির আকার তুলনামূলক বড়।

বাজারেও বেশ চাহিদা রয়েছে। প্রত্যাশিত মূল্য পেয়ে উচ্ছ্বাসিত এখানকার বাঙ্গি চাষিরা। তাইতো, ঘরের গৃহিণী ও শিশুরাও আনন্দে জমি থেকে বাঙ্গি সংগ্রহ করছে। স্বাদে অতুলনীয় এখানকার বাঙ্গি নেওয়ার জন্য মাঠে ঘুরছে বিভিন্ন বাজারের পাইকিরা ব্যবসায়ীরা। এমন চিত্র দেখা গেছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেলানগর গ্রামের বাঙ্গির মাঠে।

জানা যায়, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা ও ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে প্রায় দুই শত বছর ধরে বাঙ্গি ও তরমুজের চাষ করে আসছে স্থানীয়রা। বংশ পরাম্পরায় এখনও চাষ করে আসছে তাদের ঐতিহ্যের ফসল বাঙ্গি।

তরমুজের ফলন আগের মতো না হওয়ায়। মুখ ফিরিয়েছে কৃষকরা। তবে, এ বছর বাঙ্গির ভালো ফলনে উচ্ছ্বসিত কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১০ হেক্টর জমিতে বাঙ্গির চাষ করা হয়েছে যার অধিকাংশই ভেলানগর মাঠে।

বেলানগর গ্রামের বাঙ্গি চাষী পারভীন বেগম (৩৭) বলেন, ৯০ শতক জমির মধ্যে বাঙ্গির চাষ করেছি। আমার খরর্চ হয়েছে ১৫ হাজার টাকা। আজকে প্রথম আমার জমি থেকে ১১৭টি বাঙ্গি পাইকারী ১৩হাজার টাকা বিক্রি করতে পেরেছি। সামনে ২০- ৩০ হাজার টাকা বিক্রি করতে পারবো। ভালো মূল্য পেয়েছি, আমি অনেক খুশি।

আশোক মোল্লা, সাদিম মোল্লা বলেন, আমাদের বাপ দাদারা বাঙ্গি চাষ করে আসছে বহু বছর আগ থেকে। আমরাও করছি। এই বছর ভালো ফলন হইছে। বাজারে চাহিদা রয়েছে। তাই ভালো দামে বিক্রি করছি।

আবুতাহের মোল্লা বলেন, শনিবার থেকে জমি হতে বাঙ্গি কাটা শুরু করছি। প্রথম কাটায় ১৪০থেকে ১৫০টাকা, দ্বিতীয় কাটায় ১২০, তৃতীয় কাটায় ১০০ থেকে ১২০ টাকা মূল্যে প্রতি পিচ বাঙ্গি বিক্রি করছি। পাইকারী ব্যবসায়ী মো. মিন্টু মিয়া বলেন, আমি ৩০ বছর ধরে বাঙ্গির ব্যবসা করি। এখান থেকে ৫ থেকে ৬ কেজী ওজনের প্রতি পিছ ২০০ টাকায় কিনে, ২৫০ টাকা, ৩ থেকে ৪ কেজি ১২০ টাকায় কিনে ১৫০-২০০ টাকা ও ২ থেকে ৩ কেজি ওজনের বাঙ্গি ১০০টাকায় কিনে খুচরা বাজারে ১২০/১৩০ টাকায় বিক্রি করছি। রাজধানীর যাত্রাবাড়ী, কাওরান বাজার, কুমিল্লা ও দাউদকান্দির বিভিন্ন বাজারে নিয়ে যাই।

আরেক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, এবছর বাঙ্গির সাইজ ভালো হয়েছে। এখানকার বাঙ্গি সুস্বাদু। বাজারে চাহিদা ভালো।

কৃষিতে দুইবার জাতীয় পুরস্কার প্রাপ্ত, এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) মতিন সৈকত বলেন 'বাঙ্গি শরীরের তাপমাত্রা ঠিক রাখে, পানির ঘাটতি পূরণ করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি আছে। শরীরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। বাঙ্গিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। হার্টের এবং ডায়াবেটিস রোগীদের জন্য বাঙ্গি উপকারী। শারিরিক অবসাদ দূর করতে মানসিক প্রশান্তি আনতেও বাঙ্গি সহায়ক'।

উপসহকারী কৃষিকর্মকর্তা মো. জাবিহ উল্লাহ বলেন, এবছর আবহাওয়া ভালো থাকায় পোকামাকড় ও রোগ বালাই কম ছিলো। স্থানীয় জাতের বীজ ও জৈব সার ব্যবহারের ফলে ভালো ফলন হয়েছে। এবং তুলনামূলক আকার বড় হয়েছে। কৃষি অফিস সার্বক্ষণিক তদারকিতে ছিলো।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে